নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নাকি প্রায়ই কথাবার্তা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ সঙ্কটের মাঝেও দুদিন আগে প্রায় ৪০ মিনিট কথা হয়েছে দু'জনের। এরই মাঝে ভারতের থেকে রুশ তেল কেনার ছাড়পত্র কেড়ে নিয়েছে মার্কিন প্রশাসন। বন্ধু বন্ধু বলেও নিষেধাজ্ঞা জারি করে দিল ট্রাম্প। এরপরেও মোদির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট।
সূত্রের খবর , রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের। প্রথমে ভারত, তারপর অন্য দেশগুলিকে রুশ তেল কেনার অনুমতি দেয় আমেরিকা। পরিসংখ্যান বলছে , এই সময়ে বিপুল পরিমাণে রুশ তেল আমদানি করেছে ভারত। প্রায় ৩০ মিলিয়ান ব্যারেল রুশ তেল এসেছে ভারতে। তবে এবার তা প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মাঝে এবার বন্ধু বলে ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন , রুশ তেল কেনার জন্য আর লাইসেন্স বাড়ানো হবে না। এই ছাড় শুধু সেই তেলের জন্য ছিল, যা ১১ ই মার্চের আগে জাহাজে লোড হয়ে সমুদ্রে পৌঁছে যায়। সেই তেল ইতিমধ্যেই ব্যবহৃত হয়ে গিয়েছে। যদি কোনও দেশ রুশ বা ইরানি তেল কেনে, তাহলে তাদের মাশুল গুনতে হবে।
ভারতের সমস্যার কথা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট মোদির প্রশংসা করে বলেন , "মোদি আমার ভারতীয় বন্ধু। ওর সঙ্গে আমার ভালই কথা হয়েছে। উনি বেশ ভাল আছেন। আমার সঙ্গে প্রায়ই কথা হয়। আমার সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপও হয়েছে।"
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের