নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভোটের আগে শেষ মুহূর্তের উত্তেজনা চরমে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে পুলিশের তৎপরতায় নতুন করে চাঞ্চল্য ছড়াল। টাকা বিলির অভিযোগে তৃণমূল নেতা হাবিবুর রহমানকে আটক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সোমবার রাতে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের অন্তর্গত ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রধান তথা তৃণমূল নেতা হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। অভিযোগ, তিনি ভোটের আগে টাকা বিলি করছিলেন। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার কাছ থেকে এখনও পর্যন্ত কোনও নগদ অর্থ উদ্ধার হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান দলের প্রার্থী পবিত্র কর-সহ একাধিক নেতা। শাসক দলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নির্বাচনের আগে তাদের সংগঠনকে দুর্বল করার চেষ্টা চলছে। অন্যদিকে, পুলিশ এই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা