নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - প্রথম দফার ভোটের আগে শেষ রবিবারে নন্দীগ্রামে প্রচারের তাপমাত্রা চরমে। আসন্ন নির্বাচনে ২১ এর নির্বাচনের মতনই অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হচ্ছে নন্দীগ্রাম। এদিন এই কেন্দ্রর জনসভা থেকেই বড় প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি জানালেন, ভোটে জয়ী হলে দ্রুতই বাস্তবায়িত হবে এলাকার গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প।
রবিবার নন্দীগ্রামের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, 'এখানে আপনারা পবিত্র করকে জেতালে আমি কথা দিচ্ছি, ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতুর শিলান্যাস করে দেব। কথা দিলে আমরা কথা রাখি। আজ কথা দিয়ে গেলাম। ৪ মের পরই কাজ শুরু হয়ে যাবে।' একইসঙ্গে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, ' এখানে গত ৫ বছরে যিনি বিধায়ক ছিলেন, কোনও কাজ করেননি। আমাদের নেত্রী সর্বদা নন্দীগ্রামের কথা ভেবেছেন, এখানকার মানুষের উন্নয়নের কথা ভেবেছেন। নন্দীগ্রাম তৃণমূলের কাছে অন্য আবেগ।'
সেবাশ্রয়ের প্রসঙ্গও তুলে ধরে অভিষেক বলেন, ' এখানকার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা দেখে আমি যখন সেবাশ্রয় শিবির চালু করলাম, তখনও শুভেন্দু অধিকারী যথেষ্ট বাধা তৈরি করেছিলেন, খোঁচা দিয়েছিলেন। তার সেবাশ্রয় শিবিরের সাফল্য দেখে তিনি নকল করা শুরু করলেন। কী লাভ এসব করে? আপনারা এবার পবিত্রকে জেতান আমি কথা দিচ্ছি, ৫০ দিনের মধ্যে আপনাদের দাবিমতো হলদি নদীর উপর সেতু তৈরি করে দেব। জানি এটা আপনাদের অনেকদিনের দাবি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের