নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ভোটের মুখে আরও চড়ল রাজনৈতিক উত্তাপ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ককে গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করে চাঞ্চল্য তৈরি করলেন উদয়ন গুহ। এই অভিযোগ ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়ন গুহ বলেন, ' নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে বাংলার ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে।' তিনি দাবি করেন, একটি তথাকথিত ‘ট্রাবল মেকার্স’ তালিকায় তৃণমূলের ১০ জন বিধায়কের নাম রাখা হয়েছে। তার অভিযোগ, এই তালিকার ভিত্তিতেই ভোটের আগে বা ভোটের দিন তাদের গৃহবন্দি বা গ্রেফতার করার ছক কষা হচ্ছে, যাতে তারা এলাকায় সক্রিয় থাকতে না পারেন। বিজেপির কোনও নেতার নাম নেই সেই তালিকায়।
এই আশঙ্কা প্রকাশ করে দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন তিনি। তার বক্তব্য, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে শাসকদলের নেতা-কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা চলছে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে মহিলাদের মধ্যে ‘মাতৃশক্তি কার্ড’ বিলির বিষয়েও প্রশাসনের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের