নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - নির্বাচনী উত্তাপের মাঝেই হঠাৎ এক অন্যরকম মুহূর্ত। রাজনীতির মঞ্চ ছেড়ে সাধারণ মানুষের ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জঙ্গলমহলের প্রচার পর্বে তার ঝালমুড়ি খাওয়ার দৃশ্য যেন মুহূর্তে বদলে দিল ভোটের আবহ।
প্রথম দফার ভোটের আগে শেষ রবিবারে টানা সভা করে জঙ্গলমহলের একাধিক এলাকায় প্রচার করেন প্রধানমন্ত্রী। তার মধ্যেই ঝাড়গ্রামের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে জনসভা সেরে ফেরার পথে আচমকাই থামেন একটি সাধারণ ঝালমুড়ির দোকানে। ঝাড়গ্রাম কলেজ মোড়ের সেই দোকানে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ঝালমুড়ি খেতে শুরু করেন তিনি।
হঠাৎ এমন দৃশ্য দেখে প্রথমে হতবাক হয়ে যান স্থানীয়রা। তারপর ধীরে ধীরে ভিড় জমে যায় চারপাশে। শুধু নিজে খেয়েই থেমে থাকেননি, উপস্থিত মানুষদেরও ঝালমুড়ি কিনে খাইয়ে দেন প্রধানমন্ত্রী। এর ফাঁকেই হাত নাড়িয়ে, কথা বলে সারেন জনসংযোগ। মুহূর্তেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। পরবর্তীতে নিজের সোশ্যাল মিডিয়াতেও এই অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বাংলার এই জনপ্রিয় খাবারকে ‘সুস্বাদু পদ’ বলে উল্লেখ করেন মোদি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের