নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - প্রথম দফা ভোটে বাকি আর মাত্র কয়েকদিন। বাংলা দখলে কার্যত ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দান ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই নির্বাচনী প্রচারে পিংলার জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন যোগী আদিত্যনাথ। আইনশৃঙ্খলা থেকে উন্নয়ন একাধিক ইস্যুতে কড়া বার্তা দিয়ে বাংলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করলেন তিনি।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের অভিজ্ঞতার কথা তুলে ধরেন যোগী। তার দাবি, ' ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশ জুড়ে অরাজকতা ছিল। কিন্তু এখন উত্তরপ্রদেশ জুড়ে দাঙ্গা, কার্ফু কিছু নেই। সেখানে কোনও গুণ্ডা নেই, কোনও মাফিয়া নেই। রাজ্যজুড়ে উন্নয়ন চলছে। মাফিয়াদের গুঁড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার চলে।'
একইসঙ্গে , তৃণমূলকে নিশানা করে যোগী আদিত্যনাথ বলেন, 'তৃণমূল চুরি, ডাকাতি, মাফিয়ারাজ বন্ধ করবে না। মানুষের নিরাপত্তা নিয়ে তারা ছেলেখেলা করছে। গত ১৫ বছরে মমতা দিদির নেতৃত্বে যে অরাজকতা চলছে। মমতা দিদি বলেন খেলা হবে। আমি বলছি, এবার খেলা শেষ, উন্নয়ন শুরু।'
এর আগেও যোগী আদিত্যনাথকে হুঁশিয়ারির সুরে বলতে শোনা যায়, ' তৃণমূলের যে গুন্ডারা আজ ধমকি দিচ্ছে, তাদের এখনই জানিয়ে দিন, যদি ধমকি দেয়, ৪ মে-র পর তাদের উল্টো গুনতি শুরু হবে। ৪ মে র পর জল দেওয়ার জন্যও কেউ থাকবে না।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের