6a2eb03411ec4_WhatsApp Image 2026-06-14 at 06.42.24
জুন ১৪, ২০২৬ বিকাল ০৭:১৫ IST

ভাষা না বোঝার মাশুল মৃত্যু! কুলতলিতে দড়ি বেঁধে গণপিটুনিতে প্রাণ গেল কেরলের যুবকের

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সামান্য সন্দেহের বলি হতে হল ভিনরাজ্য থেকে আসা এক যুবককে। কুলতলিতে চোর ও ছেলেধরা সন্দেহে এক কেরলবাসীকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাষাগত সমস্যার কারণে নিজের পরিচয় বা উদ্দেশ্য বোঝাতে না পারার মর্মান্তিক পরিণতি হল মৃত্যু। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

সূত্রের খবর, মৃত ব্যক্তি কেরলের বাসিন্দা। কাজের সূত্রে পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করতে তিনি কুলতলি থানার সানকিজাহান এলাকায় এসেছিলেন। গত মঙ্গলবার সকালে স্থানীয় বাজারে যাওয়ার পর অপরিচিত রাস্তায় ভুল করে অন্য একটি পাড়ায় ঢুকে পড়েন তিনি। বাংলা ভাষা না জানার কারণে স্থানীয়দের প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। অন্যদিকে, তার কথাও বুঝতে পারেননি এলাকার মানুষ। আর এই ভাষা বুঝতে না পারাই হয়ে কাল হয়ে দাঁড়াল।

ভাষাগত বিভ্রান্তিই ক্রমশ সন্দেহের জন্ম দেয়। স্থানীয়দের একাংশ তাকে চোর ও ছেলেধরা বলে সন্দেহ করতে শুরু করেন। অভিযোগ, এরপরই তাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয়। গণপিটুনির সেই ভয়াবহ দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৮ জনকে আটক করেছে, যার মধ্যে রয়েছে দুই নাবালকও। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জানার চেষ্টা চলছে। পাশপাশি, মৃত ব্যক্তির পরিচয়ও জানার চেষ্টা করছে পুলিশ। একইসঙ্গে, তার কুলতলিতে আসার উদ্দেশ্য সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা করছে গেরুয়া শিবির। জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্কর বলেন, ' যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের আমি মানুষ হিসেবে ধরি না। তারা পৈশাচিক মানুষের মধ্যে পড়ে না। প্রশাসনের কাছে অনুরোধ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন অবিলম্বে গ্রেফতার করা হয়। কারণ, কুলতলি থেকে অনেক যুবক কাজের সূত্রে কেরলে যায়। যে এসেছিল তারা কেরলে একসঙ্গে মাছ ধরার কাজ করত। এই ঘটনার প্রভাব যেন কেরলে থাকা আমাদের বাকি মানুষদের ওপর না পড়ে।'

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের