নিজস্ব প্রতিনিধি , দুবাই - এশিয়া কাপের আগে পুরোদমে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে পাকিস্তান। কয়েকদিন আগেই পাক বোর্ডের এক কর্তা জানান, ভারতকে উড়িয়ে দিতে তৈরি তারা। এবার সেই লক্ষ্যে আমিরশাহির বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অসাধারণ ব্যাটিং করে জয় পেল তারা। এই প্রথম আমিরশাহির মাটিতে টি টোয়েন্টি ক্রিকেটে ২০০ বা তার বেশি রান তুলল পাকিস্তান।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা ভাল না হলেও শেষে দারুণ রানের দোরগোড়ায় পৌঁছায় তারা। মাত্র ৩৮ রানে ২ উইকেট হারায় তারা। ওপেনার সাইম আয়ুব ২২ গজের এক প্রান্ত আগলে রাখেন। ৩৮ বলে ৬৯ রান করেন তিনি। ৭টি চার সহ ৪টি ছয় মারেন। পাকিস্তানের হয়ে ভাল ব্যাট করেন পাঁচ নম্বরে নামা হাসান নওয়াজ। মারকুটে ভঙ্গিমায় তিনি করেন ২৬ বলে ৫৬। মারেন ২টি চার সহ ৬টি ছক্কা। এ ছাড়া রান মহম্মদ নওয়াজ ১৫ বলে ২৫।
জবাবে ব্যাট করতে নেমে আয়োজকদের ইনিংস শেষ হয় ১৭৬ রানে। ৮ উইকেট হারায় তারা। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ওপেন করতে নেমে করেন ১৮ বলে ৩৩। ৩টি চার এবং ২টি ছয় মারেন তিনি। এরপর ৩৫ বলে ৭৭ রানের আসিফ খান। তার ব্যাটে কিছুটা হলেও চাপে পরে পাকিস্তান। তবে শেষ অবধি দলকে জেতাতে পারলেন না। ৩১ রানে জয় পায় পাকিস্তান। তাদের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন হাসান আলি। যদিও খরচ করেন ৪৭ রান। অন্যদিকে ভাল বল করে মাত্র ২৫ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ নওয়াজ।
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের