নিজস্ব প্রতিনিধি , মুম্বই - কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে অনলাইন গেমিং বিল পাশ হয়েছে। সেই বিল অনুযায়ী , রিয়েল মানি গেমিং অ্যাপগুলি নিষিদ্ধ। তালিকায় রয়েছে ড্রিম ১১। ভারতীয় ক্রিকেট দলের স্পনসর এই সংস্থা। আসন্ন এশিয়া কাপের আগে সর দাঁড়াল ড্রিম ১১। ফলে স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে হতে পারে ভারতকে।
সূত্রের খবর , বোর্ডের সঙ্গে এই সংস্থার চুক্তি অনুযায়ী, যদি সরকারের কোনও নীতির কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তা হলে তারা চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে কোনও ক্ষতিপূরণ দিতে হবে না। সেই চুক্তি ‘ড্রিম ১১’-এর কাজে লাগবে। তাই কোনো ক্ষতিপূরণ দিতে হচ্ছে না ড্রিম ১১-কে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেছেন, “ড্রিম ১১-এর প্রতিনিধিরা ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসে এসেছিলেন। বোর্ডের সিইও হেমঙ্গ আমিনের সঙ্গে তারা দেখা করে জানিয়েছেন, স্পনসর হিসাবে আর থাকতে ইচ্ছুক নয় ড্রিম ১১। ফলে এশিয়া কাপে দলের কোনও প্রধান স্পনসর থাকবে না। তবে খুব শীঘ্রই বোর্ড নতুন স্পনসরের জন্য আবেদন পত্র ছাড়বে।"
২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ‘ড্রিম ১১’। ৩৫৮ কোটি টাকার বিনিময়ে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত ভারতের প্রধান স্পনসর ছিল এই সংস্থা। সেই চুক্তি মাঝপথে ভাঙতে চলেছে। যদিও ভারত সহ ড্রিম ১১ এর পক্ষ থেকে সরকারীভাবে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন