নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ভারতীয় দাবায় অসামান্য ইতিহাস। নজির গড়লেন দিল্লির পাঁচ বছর বয়সী দাবাড়ু। কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে তিন ফরম্যাটেই রেটিং পেলেন আরিণী লাহোটী। এত কম বয়সে ভারতের আর কোনও দাবাড়ু তিন ফরম্যাটে রেটিং পায়নি।
ক্লাসিক্যালে ১৫৫৩, র্যাপিডে ১৫৫০ ও ব্লিৎজ়ে ১৪৯৮ পয়েন্ট পেয়েছে আরিণী। ভারতীয় দাবায় ইতিহাস গড়ে চলেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ ও ডি গুকেশ। এবার তাদের তালিকায় যুক্ত হল খুদে তারকা।
২০১৯ সালের ১৯ শে সেপ্টেম্বর জন্ম আরিণীর। ২০১৯ সাল বা তার পরে জন্ম নেওয়া ছেলে ও মেয়ে দাবাড়ুদের মধ্যে এই নজির গড়েছেন আরিনী। সম বয়সী দাবাড়ুদের মধ্যে ইভান দুবে, নিমালান ধরনিপাথি, আওয়েস খান ও বাংলার অনীশ সরকার ক্লাসিক্যাল ও র্যাপিড ফরম্যাটে রেটিং পেয়েছে। তবে ব্লিৎজে পায়নি। একমাত্র আরিণী ইতিহাসের পাতায় নাম তুলেছেন।
দিল্লিতে আরিণীর বাব সুরেন্দ্রের একটি দাবা অ্যাকাডেমি রয়েছে। অনেক ছাত্র ছাত্রী থাকায় কন্যাকে বাড়িতেই শেখান। তিনি বলেছেন, "ঘরেই ওকে শেখাই।তিনটে ফরম্যাটেই ওকে তৈরি করেছি। তার ফল পাচ্ছি। ওকে আমরা র্যাপিড ও ব্লিৎজের জন্য এক ভাবেই তৈরি করেছি। একই সময় ধরে ও খেলে। স্থানীয় স্তরেও ও খেলে। রাজ্য ও জাতীয় স্তরেও খেলে। কোথাও না বলে না। ও সত্যিই দাবা ভালবাসে।"
বাবাকে দেখেই দাবা খেলার ইচ্ছে জাগে ছোট্ট আরিনীর মধ্যে। এই নিয়ে সুরেন্দ্র বলেছেন, "লকডাউনের সময় অনলাইনে দাবা খেলছিলাম। তখনই ও আমায় দেখে। আমার পাশে চুপ করে বসে থাকত। হঠাৎ নিজেই খেলা শুরু করল। ওর উৎসাহ দেখে ওকে শেখাতে শুরু করলাম। অল্প দিনের মধ্যেই ও খেলাটা রপ্ত করে নিল। এত তাড়াতাড়ি এই জায়গায় এসেছে। আমরা চাই ও দেশের কনিষ্ঠতম ইন্টারন্যাশনাল মাস্টার ও গ্র্যান্ড মাস্টার হোক।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের