নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ৯ আগস্ট ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৪২ সালের এই দিনেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিল ভারত ছাড়ো আন্দোলনের ডাক। করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্রে স্বাধীনতার দাবিতে পথে নেমেছিল গোটা দেশ। ঐতিহাসিক সেই আন্দোলনের ৮৪তম বার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি জানালেন গভীর কৃতজ্ঞতা।
১৯৪২ সালের ৯ আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করার দাবিতে শুরু হয়েছিল ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন। স্বাধীনতার লক্ষ্যে সেই আন্দোলনে সামিল হয়েছিলেন দেশের অগণিত মানুষ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে উঠেছিল দেশের বিভিন্ন প্রান্তে। এবার সেই ঐতিহাসিক আন্দোলনের ৮৪তম বার্ষিকী। দিনটির তাৎপর্য স্মরণ করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এক্স হ্যান্ডেলে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ১৯৪২ সালে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্যোদয়ের লক্ষ্যে গোটা জাতি এক কণ্ঠে ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ মন্ত্র উচ্চারণ করেছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেই স্বাধীনতা সংগ্রামে দেশের হাজার হাজার বীর সন্তান আত্মত্যাগ করেছিলেন। তাদের লক্ষ্য ছিল একটাই পরবর্তী প্রজন্ম যেন স্বাধীন ভারতের মাটিতে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে। ঐতিহাসিক সেই সংগ্রামের আত্মত্যাগের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ৯ আগস্টের মতো তাৎপর্যপূর্ণ দিনে দেশের সমস্ত সাহসী স্বাধীনতা সংগ্রামীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা জানানো তার কর্তব্য।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের