নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - শাসকদল প্রযোজিত মেলায় প্রকাশ্যে বসেছে জুয়ার ঠেক। এমনই ছবি ধরা পড়ল ভাঙড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। যদিও এ প্রসঙ্গে সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতিবছরের মতো এবারও শাঁকশহরে শুরু হয়েছে বাবন পীরের মেলা। আয়োজনে রয়েছেন তৃণমূল নেতা তথা ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সফি আহমেদ। উদ্বোধন করেছেন আয়োজকসহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। মেলার গেটে টাঙানো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি।

সেই আয়োজনেই চোখে পড়েছে জুয়ার ঠেক। ভিড় জমিয়েছে এলাকার যুবসমাজ। চলছে লক্ষ লক্ষ টাকার হাতবদল। বিরোধীদের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই চলছে এই কার্যকলাপ। উল্লেখ্য, গত বছর মেলায় এই আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ভাঙড় থানার পুলিশকর্মীরা। এমনকি তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়।
আইএসএফ জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা জানান, 'তৃণমূলের আমলে প্রায় প্রত্যেক বছরই এই ঘটনা ঘটে। সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়ে পড়ছে। যে প্রশাসনের দায়িত্ব এসব বন্ধ করা, সেখানে তারাই এমন কাজে যুক্ত। পুলিশ মার খাওয়ার ভয়ে চুপ আছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি। সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি করছি'।
শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...