নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভাইফোঁটার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল আমহার্স্ট স্ট্রিট এলাকায়। একটি প্রিন্টিং প্রেসে ভয়ঙ্কর আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের উৎস এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হঠাৎই স্থানীয় বাসিন্দারা আমহার্স্ট স্ট্রিটের একটি প্রিন্টিং প্রেস থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে থাকে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় ভিতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রিন্টিং প্রেসটিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন অতি দ্রুততার সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে।
বিধ্বংসী আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে গ্যাসমাস্ক পরে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজে নামেন দমকল কর্মীরা। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে দমকলের তরফে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের