নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উৎসবের আমেজের মাঝেই ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। বাংলার ভোটার তালিকা থেকে একজনও ন্যায্য ভোটারের নাম বাদ গেলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে ৭ অক্টোবর রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদল।
সূত্রের খবর, উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৭ অক্টোবর দুদিনের সফরে বাংলায় আসছেন। তাদের সঙ্গে থাকবেন কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না সহ অন্যান্য আধিকারিকরা। সফরকালে তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি কয়েকটি জেলায় সরেজমিনে গিয়ে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি খতিয়ে দেখবেন।
প্রতিনিধি দলের এই সফরের মূল লক্ষ্য একজনও ন্যায্য ভোটারের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করা। এর আগে বিহারের নিবিড় সংশোধনীতে প্রায় ৬৫ লক্ষ নাগরিকের নাম বাদ পড়ায় বেশ শোরগোল পড়েছিল দেশ জুড়ে। বাংলায় সেই ধরনের পরিস্থিতি এড়াতেই কমিশনের এই সতর্কতা। ৯ অক্টোবর প্রতিনিধি দলের দিল্লি ফেরার পর দেশজুড়ে SIR এর ঘোষণা হতে পারে বলে কমিশন সূত্রে খবর।
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের