নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজোর পর ফের কালীপুজোয় উৎসবের আনন্দে মেতে উঠতে চলেছে রাজ্যবাসী। আর কালীপুজো মানেই আলোর উৎসব। আর এই উৎসবের আবহের মাঝেই যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আগে থেকেই সতর্কতা জারি করল দমকল বাহিনী। বৃহস্পতিবার জরুরি বৈঠক করে উৎসবকালে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার দমকল মন্ত্রী সুজিত বসু জরুরি বৈঠক করে কালীপুজোর আগে বিশেষ সতর্কতা জারি করলেন। মন্ত্রী জানান, ' উৎসবের দিনগুলিতে বারাসাত, নৈহাটি, রাজারহাট ও কলকাতার বিভিন্ন অঞ্চলে বিশেষ নজরদারি চলবে। ৫১টি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন স্থাপন করা হবে, যা প্রায় শতাধিক ফায়ার স্টেশনের সঙ্গে সংযুক্ত থাকবে।' মন্ত্রী আরও জানান, কালীপুজোর আগের দিন অর্থাৎ ১৯ অক্টোবর থেকে দমকলকর্মীরা রাস্তায় থাকবেন, যাতে তৎপরতার সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলা করা যায়।
বাজি বাজার, ছটপুজোর ঘাট, জগদ্ধাত্রী পুজোর চন্দননগরের মণ্ডপসহ সকল গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, দমকলের মোটরসাইকেলও ব্যবহার করা হবে দ্রুত অভিযান পরিচালনার জন্য। সুজিত বসু জানান, ' পুজোর দিনগুলোতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিটি ফায়ার স্টেশন ও অস্থায়ী কেন্দ্রে পর্যাপ্ত কর্মী থাকবে এবং মনিটরিং বজায় রাখা হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের