নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিহারের পর বাংলায় SIR প্রক্রিয়া শুরু হয়েছে। এই SIR প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই শাসক - বিরোধী তরজা শুরু হয়েছে। আর এবার এর বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কেন্দ্রের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, ' তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কোনো নাগরিকের নাম যদি বাদ যায়, তাহলে বলব আগুন নিয়ে খেলবেন না।'
সূত্রের খবর, ইতিমধ্যেই বাংলায় SIR প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের আধিকারিকরা বিভিন্ন জেলাশাসক ও বিডিও - এসডিওদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠক সম্পন্ন করছে। এই আবহে SIR এর বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বলেন, ' রাজ্যে এখন দুর্যোগের পরিস্থিতি। উত্তরবঙ্গের একাধিক জেলা বন্যাকবলিত, বহু মানুষের ঘরবাড়ি ও কাগজপত্র জলের তলায়। এই অবস্থায় তাড়াহুড়ো করে এসআইআর প্রক্রিয়া চালানো একেবারেই যুক্তিসঙ্গত নয়। SIR সামনে রেখে রাজ্যে NRC চালুর চক্রান্ত করছে কেন্দ্রের বিজেপি সরকার।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, ' যাদের ঘরবাড়ি ভেসে গিয়েছে, তারা এখন কাগজ দেবে কোথা থেকে? কেউ কেউ উৎসবের ছুটিতে বাইরে গেছেন, তারাই বা কীভাবে হাজির হবেন? বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কিন্তু গায়ের জোরে এনআরসি হবে না।' মুখ্যমন্ত্রী দাবি করেন, 'নদিয়ার দুই নাগরিক ইতিমধ্যেই এনআরসির নোটিশ পেয়েছেন। কোন অধিকারে অসম সরকার বাংলার নাগরিকদের নোটিশ পাঠাচ্ছে?'
এছাড়া, কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্য নিয়েও মুখ্যমন্ত্রী তীব্র আক্রমণ করেন। শান্তনু দাবি করেছিলেন, 'দেড় কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে।' সেই মন্তব্যকে তীব্রভাবে নস্যাৎ করে মমতা বলেন, ' এসআইআরের কাজ শুরু হওয়ার আগেই এমন মন্তব্য কি করে? মীরজাফরের নির্দেশে সব কাজ চলবে নাকি? মনে রাখবেন এই বাংলা ক্ষুদিরাম , প্রফুল্ল চাকীর বাংলা এরা নিজেদের অধিকার ছিনিয়ে আনতে জানে। মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।'
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের