নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে ফের ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং উদ্ধার ত্রাণ ও পুনর্বাসন নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতেই সোমবার শিলিগুড়িতে যাচ্ছেন তিনি। সেখানে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে জেলা আধিকারিকদের সঙ্গে পৃথক বৈঠক সবকিছুই তার কর্মসূচিতে অন্তর্ভুক্ত।
টানা বর্ষণে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়। ফলে ক্ষতি হয়েছে চাষের জমি, সড়কপথ, সেতু ও বিদ্যুৎ পরিষেবার। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বারবার প্রশাসনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আগেও তিনি দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে প্রায় ২ বার উত্তরবঙ্গ সফরে গেছেন। সোমবার ফের একবার ত্রাণ পুনর্বাসনের পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি।
সোমবার মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে পৌঁছে প্রথমেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, সেচ, বিদ্যুৎ, লোক স্বাস্থ্য, সড়ক ও পরিবহণ দফতরের ঊর্ধ্বতন আধিকারিকরা। এরপর মুখ্যমন্ত্রী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর এই ছয় জেলার জেলাশাসকদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। যেখানে তিনি ত্রাণ বিতরণের অগ্রগতি, পুনর্বাসন কেন্দ্রগুলির অবস্থা, রাস্তা–সেতু মেরামতির কাজ,ভাঙন প্রতিরোধের পরিকল্পনা, দীর্ঘমেয়াদি পরিকাঠামো উন্নয়ন সমস্ত বিষয়টি খতিয়ে দেখবেন।
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের