নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রবল বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি স্বচক্ষে দেখতে সোমবার রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে পৌঁছানোর আগে বিমানবন্দর থেকেই দুর্গতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, আটকে পড়া পর্যটকদের নিয়ে বিশেষ ঘোষণাও করলেন তিনি।
সূত্রের খবর, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে লাগাতার বৃষ্টি ও ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রেক্ষিতেই সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি প্রসঙ্গে বলেন, ' বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাগরাকাটা ও মিরিক। সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে মিরিক থেকে। আমার পক্ষে যতটা যাওয়া সম্ভব ততটা যাবো। প্রথমে হাসিমারা যাবো তারপর সেখান থেকে নাগরাকাটা। যতটা সম্ভব দুর্গত এলাকা পরিদর্শন করবো।'
দুর্যোগের জেরে উত্তরবঙ্গে আটকে পড়েছে একাধিক পর্যটক। এদিন মুখ্যমন্ত্রী জানান, ' আজ ৫০০ পর্যটকে ফিরিয়ে আনা হচ্ছে তার জন্য উত্তরবঙ্গ পরিবহন নিগমের বাস এবং ৪৫ টি ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে। ডায়মন্ড হারবার এর একজন নিখোঁজ রয়েছেন বাকি সকলকেই উদ্ধার করা গেছে। ২৫০ জনকে শিলিগুড়িতে রাখার ব্যবস্থা হয়েছে।'
পাশাপাশি, হোটেলগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ' হোটেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আটকে পড়া পর্যটকদের থেকে কোনওরকম টাকা নেওয়া না হয়। এই খরচ পুরোটাই বহন করবে সরকার। তারা এখন বিপদের মুখে পড়েছে তাই তাদের থেকে কোনো রকম বাড়তি টাকা নেওয়া যাবে না।'
একইসঙ্গে, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ' টাকা কখনও জীবনের বিকল্প হতে পারে না। এটা আমাদের তরফ থেকে সামান্য সামাজিক কর্তব্য। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। পরিবারের এক জনকে দেওয়া হবে স্পেশ্যাল হোমগার্ডের চাকরি। যাতে তাদের কাউকে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে না-হয়।'
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের