নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের হিসাবকে হাতিয়ার করে জনতার দরজায় পৌঁছতে বড়সড় কৌশল নিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনকালের রিপোর্ট কার্ড ‘উন্নয়নের পাঁচালি’ এবার ঘরে ঘরে পৌঁছে দিতে নতুন কর্মসূচির ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির নাম ‘উন্নয়নের সংলাপ’, যার মাধ্যমে তৃণমূল নেতারা মমতার দূত হয়ে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলবেন।
১ লা জানুয়ারি থেকেই শুরু হচ্ছে তৃণমূলের এই নতুন জনসংযোগ অভিযান। শুক্রবার সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে কর্মসূচির রূপরেখা স্পষ্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রতিটি বিধানসভা কেন্দ্রে তিনটি দল কাজ করবে। প্রতিটি দলে থাকবেন ৫ থেকে ১০ জন করে সদস্য বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরপ্রধান এবং ব্লক স্তরের গুরুত্বপূর্ণ নেতৃত্ব।
এই কর্মসূচির আওতায় রাজ্যজুড়ে প্রায় ১,৮০০ জন ‘প্রভাবী’ বা ইনফ্লুয়েন্সার চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ২০০ জনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন মন্ত্রী ও সাংসদরা। বাকিদের কাছে পৌঁছবেন বিধায়ক ও জেলা সভাপতিরা। প্রতিটি প্রভাবীর হাতে তুলে দেওয়া হবে একটি বিশেষ কিট, যেখানে থাকবে ‘উন্নয়নের পাঁচালি’ মমতা সরকারের ১৫ বছরের কাজের বিস্তারিত খতিয়ান, সঙ্গে মুখ্যমন্ত্রীর নিজের লেখা একটি চিঠি।
ভোটমুখী বাংলায় স্লোগান যুদ্ধেও স্পষ্ট অবস্থান নিল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বাঁচতে চাই, বিজেপি তাই’ স্লোগানের পালটা দিয়ে অভিষেক ঘোষণা করেন, 'বাঁচতে চাই, তাই বিজেপি বাই।' একই সঙ্গে দলের নতুন স্লোগানও বেঁধে দেন তিনি, ‘মানবে হার, আবার তৃণমূল সরকার’। বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, প্রধানমন্ত্রী আসলে ভয়ের রাজনীতি করতে চাইছেন, কিন্তু বাংলায় ‘মা-মাটি-মানুষের' সরকারই ফের জয়ী হবে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের