নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল। বেড়েছে পাশের হার, আর সেই সঙ্গে রাজ্যের জেলাগুলির মধ্যে ফের শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। কলকাতা রয়েছে ১২ তম স্থানে। এবার প্রথম দশে স্থান পেয়েছেন মোট ৬৯ জন পরীক্ষার্থী।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ শুক্রবার দুপুরে এই ফলাফল প্রকাশ করে। এদিনই জানানো হয়, পাশের হার ৯৩.৭২ শতাংশ। এবারই প্রথম সেমিস্টার ভিত্তিক পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে। ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। ৯৮.৯৫ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ১০ জন পরীক্ষার্থী। ৯৮.৯২ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সোহম ভৌমিক। চতুর্থ স্থানাধিকার করেছে ১০ জন ও পঞ্চম স্থানে ২ জন রয়েছেন। উল্লেখযোগ্যভাবে প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৬৯ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে ৩ জন ছাত্রী।
সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করে লেখেন, 'আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার এর ফল প্রকাশ হলো। পাশের হার ৯৩.৭২% যা ২০১১ সাল থেকে এখনো পর্যন্ত সর্বোচ্চ। সফল ছাত্র-ছাত্রীদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা । ভারতের মধ্যে প্রথম এই পদ্ধতিতে পরীক্ষা হল তাই যারা কৃতিত্বের স্বাক্ষর রাখলে তাদের জন্য রইল আরও এগিয়ে চলার শুভেচ্ছা।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা