নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের শহরের বুকে দুষ্কৃতীদের তাণ্ডব। ট্যাংরার ক্রিস্টোফার রোডের এক বহুতল আবাসনে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। রাতভর ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, বুধবার ভোররাতে আবাসনের সামনে রাতভর ফুটবল খেলা চালাচ্ছিল কিছু বহিরাগত যুবকরা। নিরাপত্তারক্ষীরা গেট আটকে আপত্তি জানাতেই প্রায় ৩০০ জন বহিরাগত ভিতরে ঢুকে তাণ্ডব চালায়। শুধু তাই নয়, তারা লিফ্ট ব্যবহার করে ১০ তলা থেকে ২ তলা পর্যন্ত একাধিক ফ্ল্যাটের ডোরবেল বাজায়। এমনকি দরজায় লাথিও মারা হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা।
সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ ট্যাংরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযোগ দায়ের হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনার প্রতিবাদে গতকাল আবাসনের বাসিন্দারা ক্রিস্টোফার রোড অবরোধ করেন।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের