নিজস্ব প্রতিনিধি, মুম্বই - ‘কুছ কুছ হোতা হে’ থেকে ‘কিং’। প্রায় দুই দশক বাদে অভিনেত্রী রানী মুখার্জির সঙ্গে যুগলবন্দী হতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানের। ভাঙা হাতেই নাচে গানে হটাৎই সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিলেন কিং খান। রানীর সঙ্গে একের পর ছবি ব্লকবাস্টার হিট শাহরুখের। ‘কাভি আলবিদা না কেহনা’ , ‘চলতে চলতে' ছবিতেও বাদশার সঙ্গে রানীর রসায়ন উপভোগ করেছেন সকলেই। ফের একসঙ্গে একই পর্দায় কাজ করতে চলেছেন দুই তারকা।
শাহরুখের আসন্ন ছবি কিং-এ অভিনয় করতে চলেছেন রানী মুখার্জি। সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। ভাঙা হাতেই রানীর সঙ্গে ‘তু পেহলি তু আখরি’ গানে মাতিয়ে দিলেন বাদশা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ লিখেছেন, জাতীয় পুরস্কার, আমাদের দুজনেরই অপূর্ণ ইচ্ছে পূরণ হল। তুমি আসলেই রানী। সারাজীবনের জন্য অনেক শুভেচ্ছা ও ভালবাসা।
বাদশাপুত্র আরিয়ান খানের ডেবিউ সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচারের স্বার্থেই শাহরুখের সঙ্গে রানির এই রোম্যান্টিক পারফরম্যান্স। আরিয়ান পরিচালিত সিরিজের সদ্য মুক্তিপ্রাপ্ত গানে নাচলেন তারা। বন্ধুর ছেলের প্রথম কাজে তার পাশে দাঁড়াতেই এই গানে নাচলেন অভিনেত্রী। তার এই উদারতা সহ বন্ধুত্ব দেখে রীতিমত মুগ্ধ বলিউড। সকলেই তাদের ফের এক ফ্রেমে দেখে ভীষণই উচ্ছাস প্রকাশ করেছেন। শুধু আরিয়ানের সাফল্য নয়, নিজেদের জাতীয় পুরস্কারের জয়ও উদযাপন করলেন অভিনেত্রী।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের