নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কথা দিয়ে কথা রাখলেন অরিজিৎ সিং। সঙ্গীত জগতে অনুরাগীদের পছন্দের তালিকায় সর্বদা শীর্ষেই থাকেন তিনি। তার গলায় মানায় ক্লাসিক্যাল থেকে শুরু করে আইটেম সং সবটাই।।আবার শ্যামা সঙ্গীতেও যে তিনি পারদর্শী তা জানতে বাকি নেই কারোর। প্লে ব্যাক থেকে বিদায় নেওয়ার পর এবার প্রথমবার প্রকাশ্যে আসল অরিজিৎ সিংয়ের নতুন গান। তিনি যে সঙ্গীত জগত থেকে বিদায় নেননি তা এবার প্রমাণস্বরূপ বুঝিয়ে দিলেন গায়ক।
অরিজিৎ সিংয়ের নতুন গান ‘রায়না’। যার সুরকার শেখর রাভজিয়ানি। গানের কথা লিখেছেন প্রিয়া সারাইয়া।এই রোম্যান্টিক গানটি সোশাল মিডিয়ায় প্রকাশ হওয়ামাত্রই রীতিমত ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চার তুঙ্গে এই গানটি। কমেন্টের ঝড় তুলেছেন অনুরাগীরা।
গত ২৭ শে জানুয়ারি প্লে ব্যাক থেকে নিজের অধ্যায় শেষ করেছিলেন অরিজিৎ সিং। এরপর তিনি জানিয়েছিলেন , এখনও অনেক।প্রজেক্ট রয়েছে তার হাতে। সেইসব শেষ করতে অনেক সময় লাগবে। তবে প্লে ব্যাকে সিঙ্গার হিসেবে গান না গাইলেও সঙ্গীত জগতের সঙ্গে তার সম্পর্ক থাকবেই। তারই প্রমাণ দিলেন অরিজিৎ।
সোশ্যাল মিডিয়ায় এই নতুন গান নিয়ে শ্রোতা মহলের কেউ বলছেন , "গুরুর স্বাধীন গানকে অনেক অনেক স্বাগত।" কেউ আবার লিখেছেন, " অরিজিতের থেকে এসব আশা করাই যায়।" কেউ লিখেছেন, "অরিজিৎ সিং রীতিমত জাদু দেখিয়েছেন।" এছাড়া ভালোবাসার ইমোজিতে ভরে গেছে কমেন্ট বক্স। এককথায় অরিজিতের নতুন গান একেবারে সুপারহিট।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের