নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুদ্ধবিধ্বস্ত পরিবেশের মধ্যে এবার বিপাকে আরও এক অভিনেত্রী। সোনাল , শুভশ্রীদের মত এবার বিদেশে আটকে রয়েছেন সন্দীপ্তা সেন। গত ১৮ ফেব্রুয়ারি স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে নরওয়ে সফরে গিয়েছিলেন। বিদেশ সফর দিব্যি উপভোগ করছিলেন দু’জনে। সোশাল মিডিয়া পোস্টে সেসব ঝলকের সাক্ষী ছিলেন সকলেই। এবার নিরাপদে দেশে ফেরা নিয়ে সংশয় অভিনেত্রীর।
কলকাতা ফেরার পথে বিমান বাতিল হয়েছে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানান সন্দীপ্তা।ইন্সটাগ্রামে অভিনেত্রী লিখেছেন , "প্যারিস থেকে আমাদের বিমান বাতিল হয়ে গেছে। এটা আবু ধাবি হয়ে যেত। তবে আমরা ঘরে কিভাবে ফেরা যায় সেই নিয়ে আলোচনা করছি।"
বাড়ি ফেরার জন্য বিকল্প বন্দোবস্তের চেষ্টা করছেন তারকা দম্পতি। যেহেতু প্যারিসে কোনও সমস্যা হচ্ছে না তাই স্বাভাবিকভাবে নিরাপদেই রয়েছেন সন্দীপ্তা-সহ তাঁর স্বামী সৌম্য। তবে কবে বাড়ি ফিরতে পারবেন, আপাতত সেই চিন্তায় বিভোর তারকা দম্পতি। এই মুহূর্তে তাদের পরিবার ভীষণই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাদের অনুরাগীরাও উদ্বেগ প্রকাশ করেছেন।
শুভশ্রী সহ তাঁর ছেলে ইউভান দু’জনেই নিরাপদে রয়েছেন। অভিনেত্রী সোনাল চৌহান, এষা গুপ্তা, নার্গিস ফাকরি, কমল আর খান, দক্ষিণী অভিনেত্রী বিষ্ণু মানচুরও দুবাইতে আটকে পড়েছেন। এছাড়া ‘সিকন্দর’ ছবির সঙ্গীত পরিচালক সন্তোষ নারায়ণও রয়েছেন তালিকায়।
উল্লেখ্য , শনিবার সকালে কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিজের কার্যালয়ে একটি গোপন বৈঠকে বসেছিলেন খামেনেই। ইরান সরকারের ভিতর থেকেই কেউ বা কারা সেই খবর দেওয়ায় মারণ হামলা চালানো হয় খামেনেইইয়ের ওপর। ইরানের সর্বোচ্চ নেতার খুনের পরই মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের