নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছবির কাহিনী বা চিত্রনাট্যের কখনোই অভাব হয়না। তবে এই ব্যস্ত শহর ও রোজের একেঘেয়ে জীবনযাপনের মাধ্যমে গড়ে ওঠা চিত্রনাট্যের থেকেও চর্চা হয় কিছু ভিন্ন স্বাদের গল্পের। সমাজকে ভিন্নভাবে দেখা নিয়েও তৈরি হতে পারে ছবি। তেমনই একটি ভিন্ন স্বাদের ছবি নিয়ে এলেন পরিচালক রঞ্জন ঘোষ। যেই ছবি দেখে রীতিমত প্রশংসায় ভাসলেন বুম্বা দা।
ছবির নাম অদম্য। ছবিটি শহর কলকাতা থেকে দূরে বেড়ে ওঠা মানুষের গল্প নিয়ে তৈরি। তারকারা হলে গিয়ে ছবি উপভোগ করেই। এরপর মনে ধরলে তারা প্রশংসা করতেও পিছু পা হয়না। সূক্ষ্মভাবে ছবির প্রতিটি দৃশ্য তুলে ধরা হয়েছে। রঞ্জন ঘোষ যেন দর্শকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ছবিটি দেখতে বাধ্য হলেন।
ছবির চিত্রনাট্য অনুযায়ী , শহরে দর্শক সন্দিহান হয়ে পা রাখে একটি ছেলে। যেই শহর তার কাছে অচেনা। আমরা দেখি একলা ছেলে হাঁটছে সেই পথে। তার নাম পলাশ। আর সেই চরিত্রেই অভিনয় করেছেন আরিয়ুন ঘোষ। তাঁকে নিয়েই আবর্তিত হয়েছে গোটা ছবিটা। গ্রাম থেকে গ্রামাঞ্চলে তার একা যাপন, একেবারে ন্যূনতম উপাদানে ‘পলাশ’র প্রতিদিনের বেঁচে থাকার লড়াই নিয়েই ছবির গল্প।
বড় পর্দায় ছবিটি উপভোগ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।ছবিটি দেখে তিনি বলেন , "রঞ্জন ঘোষের ‘অদম্য’ মাস্ট ওয়াচ। একবার হলেও যা বড়পর্দায় দেখতে হবে।" অন্যদিকে এই ছবির পরিচালক রঞ্জন ঘোষ বলেন , "প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের থেকে এমন প্রশংসা পেয়ে আমি আপ্লুত। এ আমার পরম প্রাপ্তি।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের