6979e36bdebd3_IMG-20260128-WA0277
জানুয়ারী ২৮, ২০২৬ দুপুর ০৩:৫৫ IST

তথ্যগত অসঙ্গতির জেরে SIR হেয়ারিংয়ে ডাক , আতঙ্কে কেরোসিন খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দিনের পর দিন SIR নিয়ে উত্তপ্ত হচ্ছে গোটা রাজ্য। একের পর এক অঘটন ঘটেই চলেছে। প্রায় ১ লক্ষ ৩৬ হাজারের বেশি মানুষকে এই হেয়ারিংয়ের জন্য ডাক পাঠানো হয়েছে। সেই কারণে আতঙ্কিত হয়ে পড়ছেন সকলেই। এবার শুনানির জেরে কেরোসিন খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন ভাঙ্গড়ের এক ব্যক্তি। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সূত্রের খবর , ব্যক্তির নাম ইসরাফিল খান। বাড়ি শোনপুর এলাকায়। ২০০২ সালের ভোটার তালিকায় ইসরাফিলের নাম না থাকলেও তার বাবা- মায়ের নাম আছে। তবে পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ অর্থাৎ , তথ্যগত অসঙ্গতির জেরে তাকে শুনানিতে ডাকা হয়।

পরিবারের দাবি, শুনানির নোটিস পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইসরাফিল। ভীষণই চিন্তায় দিন কাটাচ্ছিলেন পাচ্ছে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হয়। এই আতঙ্কে আতঙ্কে দিন কাটাতে কাটাতে মঙ্গলবার আচমকাই তিনি বাড়িতে কেরোসিন তেল খেয়ে নেন। এরপর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে জিরেনগাছা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে স্থানান্তর করা হয় নলমুড়ি ব্লক হাসপাতালে। পরে আরও অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন তিনি।

ঘটনা প্রসঙ্গে আক্রান্তের বৌদি নাজিমা বিবি জানিয়েছেন , "নোটিশ পাওয়ার পর থেকেই ভীষণই পাগলের মত করছিলেন। সকলেই বুঝিয়েছিলেন সবই ঠিক হয়ে যাবে তবে যা শুনলাম তাতে কেরোসিন খেয়েছে। অনেক হাসপাতাল ঘুরে এখন আরজিকর ভর্তি।"

এ বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য একরামুল মোল্লা বলেন, "হেয়ারিং এর নোটিশ পাওয়ার পর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন ইসরাফিল।২০০২ সালে ভোটার লিস্টে তার বাবা মায়ের নাম আছে। সমস্ত নথিপত্র সঠিক আছে। স্থানীয় বাসিন্দা তারা। কিন্তু ইয়ারিং এর নোটিশ পাওয়ার পর থেকেই মাতালের মত করছিল। আগামীকাল তার হেয়ারিংয়ের দিন।"

আরও পড়ুন

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

তোলাবাজি - দুর্নীতির অভিযোগে গ্রেফতার , আদালতে নিয়ে যাওয়ার পথে জনরোষ
জুন ১৮, ২০২৬

গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা

হেলমেট পরিয়েও হল না শেষ রক্ষা , থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু ডিমবৃষ্টি
জুন ১৮, ২০২৬

ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী

কৃষ্ণনগর স্টেশনে রাতভর উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবিতে ক্ষোভ
জুন ১৮, ২০২৬

পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
 

হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত কীর্ণাহার, থানার সামনে বিজেপির বিক্ষোভ
জুন ১৮, ২০২৬

অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক

কলকাতা থেকে দিনহাটা থানায় আনা হল উদয়ন গুহকে , লক্ষ্মীবারে হবে আদালতে পেশ
জুন ১৮, ২০২৬

উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান

ডোমজুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, জনতার রোষে পুড়ল তৃণমূলের পার্টি অফিস
জুন ১৭, ২০২৬

তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

দায়িত্ব ঘোষণার পরই ইস্তফা , পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ ছাড়লেন রবীন্দ্রনাথ
জুন ১৭, ২০২৬

যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা

দিনহাটার বাঘ এখন বিড়াল হয়ে খাঁচাবন্দি , উদয়ন গুহের গ্রেফতারি নিয়ে কটাক্ষ নিশীথের
জুন ১৭, ২০২৬

বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে

সরকারি স্কুলে অতিরিক্ত ফি , বিক্ষোভে শতাধিক ছাত্রী
জুন ১৭, ২০২৬

ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ

চা পাতার আড়ালে কন্টেনারে গাঁজা পাচার , নদীয়ায় পুলিশের জালে ৩
জুন ১৭, ২০২৬

 মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা

চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাত , তৃণমূল ত্যাগ করতেই মানস ভূঁইয়ার নামে FIR
জুন ১৭, ২০২৬

৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ

পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা , ফুলবাগান থেকে গ্রেফতার উদয়ন গুহ
জুন ১৭, ২০২৬

উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে

প্রসূতি রোগীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ , গ্রেফতার হাসপাতাল কর্মী
জুন ১৭, ২০২৬

রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী 
 

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...