নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর বাকি আর হাতেগোনা মাত্র কিছুদিন। দুর্গাপুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে পূর্ণ প্রস্তুতির বার্তা দিল কলকাতা পুলিশ। শহর জুড়ে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উৎসব পালনের আশ্বাস দিয়েছেন নগরপাল মনোজ ভার্মা।
সূত্রের খবর, দুর্গাপুজাকে কেন্দ্র করে শহরজুড়ে প্রস্তুতি প্রায় শেষের দিকে। আর পুজোর আগে সাধারণের উদ্দেশ্যে প্রস্তুতি সম্পর্কিত বিশেষ বার্তা দিলেন নগরপাল মনোজ বর্মা। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, ' পুজোর আগে কলকাতা পুলিশের তরফে সকলকে অনেক শুভেচ্ছা। প্রতিটি পুজো কমিটির সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। এর আগে যুগ্ম নগরপাল সমস্ত প্যান্ডেল ঘুরে দেখেছেন। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেছেন।'
যানবাহন নিয়ন্ত্রণ প্রসঙ্গে নগরপাল জানান, ' ইতিমধ্যেই ট্রাফিক ডিপার্টমেন্ট সমস্ত রাস্তার রিভিউ করেছে। পুজো চলাকালীন সম্ভাব্য সমস্যা এড়াতে বহুবার বৈঠক হয়েছে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে, যেমন পিডব্লুডি, কলকাতা পুরসভা ও ফায়ার ব্রিগেড। বিসর্জন নিয়েও একাধিকবার বৈঠক হয়েছে বিভিন্ন পোর্ট কর্তৃপক্ষদের সঙ্গে। কলকাতা পুলিশ নিরাপত্তা থেকে ট্র্যাফিক নিয়ন্ত্রণ সমস্তটাই সুষ্ঠভাবে পালন করতে পারবে।'
পাশাপশি, পুজোয় জনসাধারণের জন্য বিশেষ বার্তাও প্রদান করলেন কমিশনার মনোজ বর্মা। তিনি জানান, 'পুজোর আগে ২-১ দিনের মধ্যে আমরা একটি বিশেষ মোবাইল অ্যাপ লঞ্চ করতে চলেছি। যেখানে পুজোর সমস্ত আপডেট দেওয়া থাকবে। কোন মণ্ডপের কোথা থেকে প্রবেশপথ কোথা থেকে বেরোনোর রাস্তা সবটাই দেওয়া থাকবে। এছাড়াও, একটা মণ্ডপের আশেপাশে কোন কোন পুজো আছে সেই সমস্ত তথ্য থাকবে ওই অ্যাপে। হেল্পলাইন নম্বর থেকে ইমারজেন্সি নম্বর সবটাই দেওয়া থাকবে সাধারণের জন্য।'
ঘটনায় ইতিমধ্যেই ১ জনকে আটক করা হয়েছে
লোকভবনের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে
রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার জেলা স্তরের রাইফেল শুটার, নিখোঁজ রহস্য খতিয়ে দেখছে পুলিশ
আইন মেনেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফেরাল রাজ্য সরকার
প্রয়োজনে দফতরের গাড়ি চালকদেরও এই ডিউটির আওতায় রাখা হবে
১০০ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি
রাজীব বন্ধ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে
কালীঘাট তৃণমূলের ধর্নায় মদন মিত্রের উপস্থিতি ঘিরে শুরু হয় বিতর্ক
একের পর এক ভাঙন অব্যাহত কালীঘাট শিবিরে
কোয়েলের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
সোনাম ওয়াংচুকের অনশনকে সমর্থন কালীঘাট তৃণমূলের
গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে
শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের