নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের আবহে শাসক দলের দলীয় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল খোদ নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার জেলা রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে এই ঘটনার প্রতিবাদে জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগপত্র প্রদান করল জেলা তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গেছে , সামনেই বিধানসভা নির্বাচন। তাই প্রচারের অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন প্রান্তে জোড়াফুল শিবিরের বহু পতাকা ও ফেস্টুন লাগানো হয়েছিল। অভিযোগ, তুফানগঞ্জে প্রার্থীর বাড়ির কাছে এবং বিভিন্ন কাউন্সিলরের বাসভবন থেকেও জোরপূর্বক সেগুলি খুলে নেওয়া হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঘাসফুল শিবিরের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তাঁরা এর দায় সরাসরি কমিশনের একাংশের ওপর চাপিয়েছেন।

এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে ৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা জেলাশাসক দফতরে হাজির হন। শাসকদলের দাবি, প্রচারের ময়দানে তাঁদের দলকে শেষ করার জন্যই এমন ন্যাক্কারজনক চক্রান্ত করা হচ্ছে। তাঁদের মতে, নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষভাবে কাজ করা, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ভোটাধিকার এবং গণতান্ত্রিক লড়াইয়ের পথ রুদ্ধ হচ্ছে।
তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, ‘পশ্চিমবঙ্গে প্রায় ২৮ লক্ষ মানুষ ভোট দেওয়ার অনুমতি পাচ্ছেন না। এই জেলার দক্ষিণ অংশে ৮২ শতাংশ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে এই ধরনের কাজ করা হচ্ছে। প্রার্থীর বাড়ির সামনে থেকে ফ্ল্যাগ খুলে ফেলা হচ্ছে এবং কমিশন অনুমতি চাইছে। আমরা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে ভোট করায়, সেই আবেদন রাখছি’।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের