নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোট এগোনোর সঙ্গে সঙ্গে পরিবর্তন যাত্রা বাড়ছে বিজেপির। শাসক দলের বিরুদ্ধে একের পর এক প্রতিবাদ মিছিল , পরিবর্তন সংকল্প যাত্রা করছে গেরুয়া শিবির। যেখানে একাধিকবার বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক শিবিরের বিরুদ্ধে। ফের শাসক বিরোধী সংঘর্ষে তুঙ্গে রাজনৈতিক তরজা। বারাসাতে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , বারাসাতে বিজেপির পরিবর্তন যাত্রায় স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে হেলাবটতলা মোড়। তৃণমূলের পার্টি অফিসের সামনে আসতেই পাল্টা স্লোগান দেহ তৃণমূল। ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মী সমর্থকরা বারাসাত হেলাবটতলা মোড়ে আইএনটিটিইউসির অটো ইউনিয়নের অফিসে হামলা চালায়। বাইক ভাঙচুর করা থেকে শুরু করে পার্টি অফিসের ভেতরের সরঞ্জাম তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া এক বিজেপি কর্মীর গায়েও হাত তোলার অভিযোগ উঠেছে।

ঘটনা প্রসঙ্গে এক তৃণমূল সমর্থক জানিয়েছেন , "সকলেই দেখতে পাচ্ছে কিভাবে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। সবাই সবটা দেখেছে। সাধারণ মানুষ এর প্রত্যক্ষদর্শী। এখনও ক্ষমতায় আসেনি তাই এই অবস্থা এরপর যদি কোনোভাবে ওরা চলে আসে তাহলে মানুষের বেঁচে থাকাই তো মুশকিল হয়ে উঠবে।"

ঘটনা প্রসঙ্গে এক বিজেপি কর্মী জানিয়েছেন , "তৃণমূল শুরু থেকে শেষ অবধি একটা মিথ্যেবাদী দল। বিজেপির মিছিল আসার পরই ওরা পার্টি অফিসের আড়াল থেকে নরেন্দ্র মোদির নামে নোংরা নোংরা স্লোগান দিচ্ছিল।পার্টি অফিস রেজিস্টার্ড নাকি জানা নেই। কোনো বাইক ভাঙচুর করা হয়নি। আসলে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর নামে এই স্লোগান সহ্য করতে না পেরে তাদের ক্ষোভ উগরে দিয়েছে।"

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের