নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের গণনা যত এগোচ্ছে, ততই ফিকে হচ্ছে ঘাসফুল শিবিরের হাসি। দুপুর ৩টে পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের বিদায়ী মন্ত্রিসভার ২৩ জন সদস্যই নিজেদের কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। ব্রাত্য বসু থেকে সুজিত বসু-একের পর এক হেভিওয়েট নেতার পিছিয়ে থাকার খবর আসতেই শাসক শিবিরের অন্দরে তৈরি হয়েছে প্রবল অস্বস্তি। কোনো কোনো কেন্দ্রে হারের ব্যবধান এতটাই যে তা পুনরুদ্ধার করা কার্যত অসম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই শাসকদলের অস্বস্তি বাড়িয়ে একের পর এক হেভিওয়েট মন্ত্রীর পিছিয়ে থাকার খবর আসতে শুরু করে। দমদম কেন্দ্রে বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধাননগরে দমকল মন্ত্রী সুজিত বসু পিছিয়ে পড়ায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। এই তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার ও সেচমন্ত্রী মানস ভুঁইয়ার মতো হেভিওয়েট নামগুলোও। বেলা গড়াতেই এই ব্যবধান আরও বাড়ায় জয়ের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের।
রাজ্য রাজনীতির দুই প্রান্তেই ভরাডুবির মুখে তৃণমূলের মন্ত্রীরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটায় পিছিয়ে রয়েছেন, অন্যদিকে জঙ্গলমহলের শালবনিতে পিছিয়ে পড়েছেন শ্রীকান্ত মাহাতো। পিছিয়ে থাকাদের তালিকায় সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায় ও বিরবাহা হাঁসদার নাম উঠে আসায় ঘাসফুল শিবিরে এখন থমথমে পরিবেশ। যদিও কলকাতা বন্দরের ফিরহাদ হাকিম ও বালিগঞ্জের শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো হাতেগোনা কয়েকজন মন্ত্রী জয়ের আশা জিইয়ে রেখেছেন। তবে সার্বিকভাবে মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের হারের মুখ দেখা নবান্নের জন্য বড় বিপর্যয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের