নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে সিদ্ধান্ত ঘোষণা করেন ফিরহাদ হাকিম। সিদ্ধান্ত জানার পর ক্ষুব্ধ হুমায়ুন জানান, তিনি দল ছাড়ছেন এবং ২২ ডিসেম্বর ঘোষণা করবেন নিজের নতুন দল।
বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুর সভাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক ব্যস্ততার মাঝেই ঘটে নাটকীয় মোড়। সভাস্থলে উপস্থিত থাকলেও আচমকা সংবাদমাধ্যমের সামনে ফিরহাদ হাকিম ঘোষণা করেন, দলবিরোধী কাজ ও মন্তব্যের জেরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই সভাস্থল ছেড়ে চলে যান হুমায়ুন।
দলের পক্ষ থেকে হওয়া ঘোষণা শোনার পরেই হুমায়ুন কবীর অভিযোগ করেন, ' আমাকে ডেকে এনে অপমান করা হয়েছে। ষড়যন্ত্র করে দল থেকে বের করার চেষ্টা চলছে।' স্পষ্ট ভাষায় তিনি জানান, শুক্রবার অথবা আগামী সোমবারই বিধায়কপদে ইস্তফা দেবেন। আরও বলেন, ২২ ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করবেন।
এরপরেই দলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেন, 'আগামী বিধানসভায় ১৩৫ আসনে লড়ব। বিজেপির বিরুদ্ধেও লড়ব, তৃণমূলের বিরুদ্ধেও লড়ব। তৃণমূলের হিম্মত থাকলে আমাকে মোকাবিলা করুক।' বাবরি মসজিদ ইস্যুতে নিজের অবস্থান থেকেও একচুল সরে আসেননি তিনি। তার দাবি, 'তোলাবাজ-সাম্প্রদায়িকতা বিরোধী দল তৈরি করব। বেলডাঙায় বাবরি মসজিদ হবেই। নির্ধারিত দিনেই শিলান্যাস হবে। কারও ক্ষমতা থাকলে রুখে দেখাক।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের