নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের আবহে তৃণমূল কংগ্রেসের ব্যানার-সহ ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগড় এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। যদিও গেরুয়া শিবির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামনেই বিধানসভা নির্বাচন। তাই প্রচারের সূত্রে বাবুরটারি বুথের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে তৃণমূল প্রার্থী সাবলু বর্মনের সমর্থনে বহু ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছিল। হঠাৎ সোমবার সকালে জোড়াফুল শিবিরের কর্মীদের নজরে আসে, রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় প্রচুর ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। তাঁরা এর দায় সরাসরি বিজেপির ওপর চাপিয়েছেন।

অভিযোগ, এলাকায় তৃণমূলের জনভিত্তি ও উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে বিরোধীরা রাতের অন্ধকারে এমন কুরুচিকর কাজ করেছে। ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন স্থানীয় নেতৃত্ব। তাঁদের মতে, শান্ত এলাকাকে অশান্ত করতেই এই ধরণের নোংরা রাজনীতি করা হচ্ছে। তাঁদের দাবি, যারা এই অশোভন আচরণ করছে, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে তাদের উপযুক্ত জবাব দেবে। আপাতত তাঁরা আইনি পদক্ষেপের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
তৃণমূলের অঞ্চল সাধারণ সম্পাদক উকিল চন্দ্র বর্মন জানান, বিজেপি ইচ্ছে করে মাতালদের মদ দিয়ে লেলিয়ে এই কাজ করিয়েছে। তারা ভাবছে এইভাবে তৃণমূলকে দমিয়ে রাখবে, কিন্তু সরকারের উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে রয়েছে। ২৩ তারিখ মানুষ জবাব দেবে। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি এবং আইনি পদক্ষেপের অপেক্ষায় রয়েছি। সঠিক বিচার না পেলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব'।
অন্যদিকে বিজেপির এক প্রতিনিধি জানান, ‘তৃণমূল বুঝে গেছে তারা হারবে, তাই পরাজয় নিশ্চিত জেনে নিজেদের পোস্টার নিজেরা ছিঁড়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমাদের প্রার্থীর জনপ্রিয়তা দেখে ওরা এখন হতাশ। কারণ তিনি যেখানেই যাচ্ছেন শয়ে শয়ে মানুষ তাঁর পাশে দাঁড়াচ্ছেন'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের