নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর – আগামী মাসে বাংলায় দু দফায় বিধানসভা নির্বাচন। বঙ্গ জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। বুধবার দাসপুরের জগন্নাথপুরে প্রচারে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী আশিস হুদাইতের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকে বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বুথে বসার জন্য লোক নেই বিজেপির। সেই জন্য তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের মোটা টাকার প্রলোভন দেওয়া হচ্ছে। আমার অফিস থেকে বুথ লেভেল এজেন্ট যারা, তাঁরা যুক্ত। তাঁদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন, বিজেপির দিল্লি অফিস থেকে ফোন আসছে তাঁদের কাছে। বলা হচ্ছে, অনেক তৃণমূল করেছ, আর নয়।“
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, “যাঁদের কাছে ফোন যাচ্ছে, ফোনটা ধরবেন। বিজেপি থেকে টাকার অফার পেলে দরদাম করবেন। যদি ২ হাজার টাকা ওরা দিতে চায়, সেটা দরদাম করে ৫০০০ করবেন। ৫০০০ দিতে চাইলে ১০ হাজার টাকা চাইবেন। ১০ হাজার টাকা দিতে চাইলে পঞ্চাশ হাজার টাকা চাইবেন। কারণ টাকাটা আপনার। টাকা বিজেপির কাছ থেকে নেবেন আর ভোট করাবেন জোড়াফুলের হয়ে।“
বিজেপিকে নারীবিদ্বেষী বলে তোপ দেগে তিনি বলেন, “গত কয়েকদিন আগেই দাসপুরের বিজেপির এক নেতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান দিয়েছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে বিজেপি কোনও ব্যবস্থা নেয়নি।“
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা