নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার অধিবেশনে নজিরবিহীন দৃশ্য। নিজের জবাবি ভাষণের মাঝেই বিরোধী শিবিরের বিধায়ক কুণাল ঘোষকে বক্তব্য রাখার সুযোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তৃণমূলের ‘বেইমান’ বিধায়কদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে বলেন তিনি। এরপর কুণাল ঘোষের বক্তব্য ঘিরে ফের সরগরম হয়ে ওঠে বিধানসভার অন্দর।
মঙ্গলবার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপর জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বিরোধী শিবিরকে আক্রমণ করেন। স্পিকার-স্বীকৃত বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে তিনি কটাক্ষ করে বলেন, 'আপনার বক্তৃতা ছিল কমিউনিস্ট আন্দোলনের মতো। পশ্চিমবাংলার বিরোধী দলনেতার মতো বক্তব্য ছিল না। আপনার মস্তিষ্কে কার্ল-মার্কস আর হৃদয়ে লেলিন অথবা মাও সে দং আছে। যারা রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলেছিল তাদের থেকে উপদেশ নেব না।'
এরপর তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, 'আপনার দল আপনাকে সাপোর্ট করছে বিরোধী দলনেতা? আপনি আর সন্দীপন সাহা অভিযোগ করলেন, আপনাকে দল থেকে বহিষ্কার করল। আর পুষ্পা যে নেপালে পালিয়ে গেল, তাকে পুলিশ ধরে আনল। কই তাকে তো বহিষ্কার করল না!' এরপরেই ঋতব্রত-ঘনিষ্ঠ বিধায়কেরা প্রতিবাদ জানিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং পরে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
সেই সময় মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, 'কালীঘাট তৃণমূল রয়ে গেল, আর নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা সদস্যরা বেরিয়ে গেলেন।' এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কুণাল ঘোষ বক্তব্য রাখতে চাইলে সংসদীয় রীতি অনুযায়ী প্রথমে স্পিকার আপত্তি জানান। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই তাকে কথা বলার অনুমতি দেন। সেই সময় বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ বলেন, 'মুখ্যমন্ত্রী যা যা ব্যবস্থা নিয়েছেন তার পূর্ণ সমর্থন করছি। কিন্তু যারা-যারা হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছেন, তাঁদের একটাকে বাঁচতে দেবেন না। আর আপনারা যেটা নারী নির্যাতন বলছেন ঋতব্রত নিজে একজন রেপে অভিযুক্ত।'
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের