নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে আজ ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। সোমবার এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যেখানে অভিযোগ করা হয়, তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ ছড়ায়। আর এরই প্রতিবাদে সোমবার আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তবে মিছিল রবীন্দ্র সদনে পৌঁছাতেই পরিস্থিতি অন্য রূপ নেয়। রবীন্দ্র সদনের তিনটি গেটই বন্ধ ছিল। আর এই গেট বন্ধ থাকায় রবীন্দ্র সদনের সামনে কার্যত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গীরা বারবার নিরাপত্তারক্ষীদের ডাকলেও গেট খোলা হয়নি। ফলে শুভেন্দু অধিকারী নিজে ভেতরে প্রবেশ করতে পারে না। পরে বিজেপির দুই কর্মী ভিতরে গিয়ে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে আসেন।
রবীন্দ্র সদনের সামনে থেকে শুভেন্দু অধিকারী বলেন, 'কোনো পতাকা হাতে আসেনি। কয়েকজন বিশিষ্ট মানুষকে নিয়ে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে এসেছিলাম। কিন্তু সেটাও করতে দিলো না। তৃণমূল যে ঘটনা ঘটিয়েছে তার জন্য এখনও পর্যন্ত কোনো ক্ষমা চায়নি। এমনকি মুখ্যমন্ত্রীও কোনো কথা বলেনি। আমরা এর তীব্র প্রতিবাদ জানায়।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের