নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোটের আবহে রাজ্যে ফের উত্তেজনার ছবি। ডোমকলে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ ঘিরে উত্তেজনা চরমে। আর সেই ঘটনাতেই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ঘটনায় আহত দুপক্ষের ৪ জন।
বুধবার রাতে ডোমকলে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বচসা শুরু হলেও, তা দ্রুতই বড় সংঘর্ষের আকার নেয়। অভিযোগ, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বোমাবাজির ঘটনাও ঘটে। এই সংঘর্ষে গুরুতর জখম হন সিপিএম সমর্থক রাকিবুল আনসারী ও তার বাবা মহবুল আনসারী।
অপরদিকে আহত হন তৃণমূল কর্মী আমিরউদ্দিন মন্ডল ও তার পুত্র আলামিন মন্ডল। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট তলব করেছে এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের