নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের প্রার্থীর দেওয়াল লিখনে কাদা মাখানোর অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের সামসাবাদ এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। যদিও বিরোধী শিবির সমস্ত দাবি অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আগামী ২৩ শে এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রে ভোটগ্রহণ। প্রচারের সূত্রে আমগেছিয়া এলাকার ২১১ নম্বর বুথে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে বিভিন্ন দেওয়াল লিখন করা হয়েছিল। হঠাৎ সোমবার সকালে শাসকদলের কর্মীদের নজরে আসে, সেই চিত্রের ওপর কাদা লেপে মুছে ফেলা হয়েছে। এই দৃশ্য দেখে সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়ায়। এর দায় সরাসরি পদ্ম শিবিরের ওপর চাপানো হয়।

তৃণমূলের অভিযোগ, প্রচারের ময়দানে টেক্কা দিতে না পেরে রাতের অন্ধকারে বিরোধীরা এমন কুরুচিকর কাজ করেছে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, দলীয় প্রার্থী পবিত্র কর বিপুল ভোটে জিতবেন বুঝেই সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চলছে। বহু জায়গায় দলীয় পতাকা ও ফেস্টুন পুড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তৃণমূল কর্মীরা।
তৃণমূল কর্মী সুদর্শন মন্ডল জানান, 'গত পরশু রাতে বিজেপির হার্মাদরা আমাদের দেওয়াল লিখন মুছেছে। তারা বুঝেছে পবিত্র বাবু বিপুল জনসমর্থন পাবেন। তাই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। জনগণকে বলব ভোট দিয়ে এই গুন্ডারাজ দূর করতে। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাব'।
অন্যদিকে, বিজেপির জেলা কমিটির সদস্য গৌতম দাস জানান, 'তৃণমূল একটি ভাওতাবাজির দল। পরাজয় নিশ্চিত বুঝেই নিজেদের লোক দিয়ে কাদা লেপে আমাদের বদনাম করার চক্রান্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে যেভাবে ঠকাচ্ছেন, তার জবাব সাধারণ মানুষ বুথেই দেবেন। মানুষ এখন সনাতনী ঐক্যের পক্ষে, তাই তৃণমূল ভয় পেয়ে এই নাটক করছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের