নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরে যাতায়াতের এক নতুন মাধ্যম শুরু হল আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শহরে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হল। যশোর রোডে মেট্রো উদ্বোধনের পর দমদমে রাজনৈতিক সভায় অংশ নেন মোদি। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত হেভিওয়েট বিজেপি নেতা।
সূত্রের খবর , যশোর রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দমদমের সেন্ট্রাল জেলের ময়দানে রাজনৈতিক সভায় অংশ নেন। সভায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মোদির জয়ধ্বনিতে ভরে উঠে সভাস্থল। সভামঞ্চে উঠে মোদিকে বরণ করে নেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শিল্পীর আঁকা সত্যজিৎ রায়ের একটি ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। সঙ্গে মালা পরিয়ে বরণও করে নেন তাকে। এরপর সভামঞ্চ থেকে রাজ্যের শাসক দল ও বাম সংগঠনকে নিশানা করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য বলেন, ' দিল্লিতে সংসদ অচল করে দিচ্ছেন। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরোধিতা করছেন। এখানে বামেদের সঙ্গে হাত মিলিয়ে মিছিল করছেন। টিএমসি - বাম ভাই ভাই হয়ে গেছে।'
শাসক দলকে নিশানা করে শমীক ভট্টাচার্য আরও বলেন, ' যতদিন বিজেপি আছে ততদিন ভারতে কোনো অনুপ্রবেশকারী থাকতে পারবে না। যতদিন বিজেপি আছে কোনো ভারতীয় মুসলিমেরে ওপর আক্রমণ হবে না। ভারত সর্ব ধর্মের দেশ কিন্তু ভারত কোনো ধর্মশালা নয়। তৃণমূল হারবে, ওরা হারতে চলেছে। ২৬ এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন নিশ্চিত।'
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের