নিজস্ব প্রতিনিধি , ভুবনেশ্বর - টিকিট কাটার পরেও কনফার্ম হয়নি। অগত্যা সাধারণ কামরায় যাত্রা করতে হল জাতীয় কুস্তিগীরদের। এই প্রবল ঠান্ডায় ট্রেনের শৌচাগারের পাশে বসেই জাতীয় কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতে8 গেলেন অ্যাথলিটরা। এমনকি ফেরার সময়ও অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাদের। গোটা ঘটনা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে।
সূত্রের খবর , ঘটনাটি ওড়িশার। দশ জন ছেলে-সহ আট জন মেয়ে সুযোগ পেয়েছিল জাতীয় কুস্তিতে অংশ নেওয়ার। যাতায়াত-সহ সব ব্যবস্থা করার কথা ছিল রাজ্যের স্কুল ও গণ শিক্ষা দফতরের। কিন্তু খেলোয়াড়দের ট্রেনের টিকিটই নিশ্চিত করতে পারেনি তারা। ফলে প্রবল ঠান্ডায়, সাধারণ কামরায় কোনও মতে ঘাড় গুঁজে উত্তরপ্রদেশে সফর করতে হয়েছে তাদের। ফিরতেও হয়েছে শৌচাগারের পাশে বসেই। এরপরই সরকারের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এই বিষয়ে মুখ খোলেনি ওড়িশা সরকার।ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিশ্বজিৎ মহাপাত্র নামে অ্যাথলিটের এক অভিভাবক জানিয়েছেন , “টিকিটের ব্যাপারে আমরা কিছু জানতামই না। স্টেশনে ছাড়তে আসার পর জানতে পারি যে টিকিট কনফার্মড টিকিট নেই। ওদের শৌচাগারের পাশে বসে যেতে হয়েছে। কোচ ও ম্যানেজারকেও একই কাজ করতে হয়েছে। এই হাড়কাঁপানো ঠান্ডায় ফিরতেও হয়েছে একই ভাবে। বেরহামপুরের এক যাত্রী দয়া করে আমাদের একটু ঘুমনোর ব্যবস্থা করে দেন। এর ফলে ওদের খেলাতেও প্রভাব পড়েছে।”
(ভিডিওর সত্যতা যাচাই করেনি TV19 বাংলা)
ফিফার বিরুদ্ধে পরোক্ষে সুর চড়ালেন রোনাল্ডো! বিশ্বকাপ শেষেও তুঙ্গে আর্জেন্টিনা বিতর্ক
ব্যালন ডি'অরজয়ী কেভিন কিগানের জীবনাবসান! বিশ্ব ফুটবলে শোকের ছায়া
মাদ্রিদজুড়ে উচ্ছ্বাসের আবহ, বিশ্বকাপজয়ী ফুটবলারদের ঘিরে বিশেষ কর্মসূচি
সম্প্রচার থেকে সোশাল মিডিয়া, ফুটবল উন্মাদনায় নতুন বার্তা, ভারতীয় সমর্থকদের ভূমিকায় সন্তুষ্ট ফিফাও
গ্যালারির অশান্তি থেকে সোশাল মিডিয়ার বিতর্ক, মেসি-ভক্তদের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ফুটবলমহল
লর্ডসে ঐতিহাসিক শতরানের পর অবসর জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতীয় অধিনায়কের
অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, আরও একবার ফাইনালে হতাশ আর্জেন্টিনা
ট্রফি প্রদান শেষে ফুটবলারদের মাঝেই দাঁড়িয়ে উল্লাস, মেটলাইফে দর্শকদের বিদ্রুপের মুখেও ডোনাল্ড ট্রাম্প
খেতাবি লড়াইয়ের আগে ভবিষ্যদ্বাণী ব্রাজ়িলের তারকার, মেসিদের কপালে চিন্তার ভাঁজ
২৫ মিনিট খেলা বন্ধ! বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন হাফটাইম, মঞ্চ মাতাবেন বিশ্বতারকারা
স্পেন-আর্জেন্টিনা মহারণের আগে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মত প্রকাশ করলেন আন্দ্রেস ইনিয়েস্তা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলেও ব্যক্তিগত কৃতিত্বে নতুন মাইলফলক গড়লেন কিলিয়ান এমবাপে
১০ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল, দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ব্যক্তিগত কীর্তির সামনে আর্জেন্টিনা অধিনায়ক
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের