নিজস্ব প্রতিনিধি , বীরভূম - টোটো রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে জটিলতা এখন চরমে। বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের উচ্চ খরচ আর নতুন বিধিনিষেধের প্রতিবাদে ২ দিনের ধর্মঘটে নেমেছেন টোটো চালকেরা। ফলে অচল হয়ে পড়েছে নলহাটির পরিবহণ ব্যবস্থা।
স্থানীয় সূত্রের খবর , পরিবহণ দফতরের উদ্যোগে গত মাসের মাঝামাঝি থেকে রাজ্যজুড়ে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। তবে, নলহাটি সহ বীরভূমের বিভিন্ন এলাকায় এখনও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ টোটো চালক ইউনিয়নগুলোর। এরই প্রতিবাদে ৪ই আর ৫ই ডিসেম্বর ধর্মঘটে সামিল হন টোটো চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে নলহাটি সংলগ্ন গোপালপুর, জগধরি, পাইকপাড়া সহ বিভিন্ন প্রান্তে টোটো বন্ধ রাখেন চালকেরা। রাস্তায় টোটো না নামায় সাধারণ যাত্রীদেরও ভোগান্তির শিকার হতে হয়।
টোটো চালক রহমত খাঁ জানিয়েছেন, "আমরা সমস্ত টোটো চালক আজ আন্দোলনে নেমেছি। টোটো চালিয়ে খুবই অল্প উপার্জন হয় আমাদের। রেজিস্ট্রেশনের জন্য ১৮ হাজার টাকা দিতে হবে তার ওপর ৭ কিলোমিটার পর্যন্ত আমাদের যাওয়ার অনুমতি দিয়েছে। আমরা দিনে মোটামুটি ২০০ থেকে ২৫০ টাকা উপার্জন করি। এত টাকা আমরা কিভাবে দেবো?সরকার যদি আমাদের সমস্যার দিকে নজর না দেয় আগামীদিনে আমরা আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হব।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের