নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আবার তোলাবাজি ও কাটমানির অভিযোগে শিরোনামে তৃণমূল নেতা।দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর প্রভাব খাটিয়ে তোলাবাজি ও ভয় দেখানোর কাজ করছিলেন তিনি।ক্ষমতার দাপট দেখিয়ে কাটমানি আদায় থেকে শুরু করে অস্ত্রের ভয় দেখানোর অভিযোগ বহুদিনের।এলাকায় জমে থাকা সেই ক্ষোভ যেন এবার বিস্ফারিত হল প্রকাশ্যে।বুধবার শিবদাসপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন মামুদপুর গ্রামের যুব তৃণমূল সভাপতি সুরঞ্জন মালাকার।আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার রোষের মুখেও পড়তে হয় তাকে।পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তাকে প্রিজন ভ্যানে তুলতে গিয়ে পুলিশের অবস্থা নাজেহাল হয়।
সূত্রের খবর,মামুদপুর গ্রামের যুব তৃণমূল সভাপতি সুরঞ্জন মালাকার প্রায়ই গ্রামবাসীদের থেকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা আদায় করতো।তিনি পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী।দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের।তোলাবাজি,কাঠমানি আদায় সহ একাধিক অভিযোগে তাকে বুধবার গ্রেফতার করা হয়।গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই থানার সামনে ও আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়।বিক্ষুব্ধ মানুষের ভিড় জমতে শুরু করে।পরে পুলিশ সুরঞ্জন মালাকারকে আদালতে পেশ করার জন্য নিয়ে গেলে বিক্ষোভ আরও তীব্র আকার নেয়।জনতার একাংশ তার দিকে ডিম ছুঁড়ে প্রতিবাদ জানায়।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তাকে প্রিজন ভ্যানে তুলতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকে।নিরাপত্তার চাদরে মুড়ে অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে সুমিত ঘোষ নামক এক গ্রামবাসী বলেন,'দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে যেভাবে এরা দুর্নীতি করেছে তাতে জনতা বিক্ষুব্ধ।এই ডিমথেরাপি তারই প্রতিফলন।এদের ডিমথেরাপি না দিয়ে কেমোথেরাপি দেওয়া উচিত।প্রতিটা ক্ষেত্রে এরা তোলাবাজি করেছে।এমনকি কারোর মেয়ে পালিয়ে গেছে তারজন্যও টাকা দিয়ে বিচার করায় এরা।এই সুরঞ্জন মালাকার পার্থ ভৌমিক ও সোমনাথের কোলের ছেলে।এদের পুরো ইন্ধনটাই ওপর থেকে আসতো।তৃণমূল মানেই দুর্নীতি।দুর্নীতি মানেই তৃণমূল।এদের আরো ঘটনার বহিঃপ্রকাশ হবে।আমরা প্রশাসনের ওপর আস্থা রাখছি।প্রশাসন এরকমই তদন্ত করে আরও দুষ্কৃতীদের খুঁজে বের করুক'।বিজেপি কর্মী তাপস ঘোষ বলেন,'এই হার্মাদ সুরঞ্জন মালাকার এখান থেকে লোক দিয়ে টাকা তুলিয়ে বীরভূমে ৭০ বিঘা জমি কিনেছে।ওকে ডিম দিয়ে সম্বৰ্ধনা করবো বলেই ডিম এনেছি।প্রধানের স্বামীকে তো সম্বৰ্ধনা দেওয়া উচিত'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের