নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তোলাবাজির মামলায় আরও আইনি চাপে পড়লেন বিধাননগরের প্রাক্তন পুরচেয়ারম্যান সব্যসাচী দত্ত। গ্রেফতারের ৫৭ দিনের মাথায় তার বিরুদ্ধে ১,৭৩০ পাতার চার্জশিট পেশ করল বিধাননগর থানার পুলিশ। চার্জশিট জমা পড়ার পরই তার জামিনের আবেদন খারিজ করে আদালত ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
বুধবার বারাসত আদালতে বিধাননগর থানার পুলিশ সব্যসাচী দত্তের বিরুদ্ধে বিস্তৃত চার্জশিট জমা দেয়। তদন্তকারীদের দাবি, তোলাবাজি, ভয় দেখানো, হুমকি এবং বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের এক প্রবীণের সম্পত্তি দখলকে কেন্দ্র করে ৪৮ লক্ষ টাকা আদায়ের অভিযোগের পর্যাপ্ত তথ্যপ্রমাণ চার্জশিটে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্তের হাতে সরাসরি টাকা না দিয়ে একজন রিকশাচালক ও এক মুড়ি বিক্রেতার মাধ্যমে দুদফায় সেই অর্থ সংগ্রহ করা হয়েছিল। মামলায় মোট ৪১ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আদালতে সব্যসাচী দত্তের আইনজীবী জানান, তদন্ত শেষ হয়েছে এবং চার্জশিটও জমা পড়েছে। তাই দীর্ঘদিন হেফাজতে থাকা তার মক্কেলের শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করা উচিত। তবে বিশেষ সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, বিচারপর্ব এখনও শুরু হয়নি এবং অভিযোগকারীদের একাংশ আতঙ্কে রয়েছেন। এই অবস্থায় জামিন দিলে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত জামিনের আবেদন খারিজ করে সব্যসাচী দত্তকে আরও ১২ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ১৭ আগস্ট তাকে ফের আদালতে তোলা হবে।
২১শে অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
২৪ অভিযুক্তকে জামিন দিল সিবিআই আদালত
২৫০ জন কর্মীকে শোকজ করা হয়েছে
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
GPS ট্র্যাকিং থেকে আগাম ভাড়া জানার সুবিধা
আত্মগোপন থেকেই হাইকোর্টে আবেদন টুলু মণ্ডলের
একইসময়ে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী
রাত ১০টা পর্যন্ত মিলবে বাস পরিষেবা
এসএসকেএমে চিকিৎসা করানোর নির্দেশ হাইকোর্টের
স্বাধীনতা দিবসের ট্যাবলোয় থাকছে একাধিক জনকল্যাণ প্রকল্প
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের