নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বহুচর্চিত গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ মোড়। সিবিআইয়ের চার্জশিটে নাম থাকা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ২৪ জন অভিযুক্তের জামিন মঞ্জুর করল বিশেষ সিবিআই আদালত। একইসঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা চালানোর প্রয়োজনীয় অনুমতিও পাওয়ায় তদন্তে নতুন গতি এল।
বুধবার বিশেষ সিবিআই আদালতে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হয়। মামলায় চার্জশিটভুক্ত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন এসএসসি উপদেষ্টা এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ২৪ জন অভিযুক্তের জামিন মঞ্জুর করে আদালত। যদিও শুনানিতে জামিনের বিরোধিতা করে সিবিআই। তদন্তকারী সংস্থার আইনজীবী মামলার গুরুত্ব এবং দুর্নীতির ব্যাপকতার বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর একাধিক শর্তসাপেক্ষে অভিযুক্তদের জামিনের নির্দেশ দেয় আদালত।
এদিন পার্থ চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে আদালতে হাজির না থাকলেও তার আইনজীবী আদালতে উপস্থিত থেকে সওয়াল করেন। অন্যদিকে, এই মামলার পাশাপাশি এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি পেয়েছে সিবিআই এবং সেই সংক্রান্ত নথিও আদালতে জমা দেওয়া হয়েছে। ফলে দুর্নীতি দমন আইনে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপে আর কোনও বাধা রইল না।
২৫০ জন কর্মীকে শোকজ করা হয়েছে
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
GPS ট্র্যাকিং থেকে আগাম ভাড়া জানার সুবিধা
আত্মগোপন থেকেই হাইকোর্টে আবেদন টুলু মণ্ডলের
একইসময়ে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী
রাত ১০টা পর্যন্ত মিলবে বাস পরিষেবা
এসএসকেএমে চিকিৎসা করানোর নির্দেশ হাইকোর্টের
স্বাধীনতা দিবসের ট্যাবলোয় থাকছে একাধিক জনকল্যাণ প্রকল্প
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের