নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আমতলার দলীয় কার্যালয় ভাঙার মামলায় ফের স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে আগামী ২১ আগস্ট পর্যন্ত কার্যালয় ভাঙার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে আপাতত প্রশাসনের ভাঙার অভিযান বন্ধই থাকছে।
বুধবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত আমতলার ওই দলীয় কার্যালয় ভাঙা যাবে না। একইসঙ্গে আগামী ১৮ আগস্ট দুপুর ২টায় মামলার পরবর্তী শুনানির দিনও নির্ধারণ করা হয়েছে। বৈধ নির্মাণ পরিকল্পনা ও প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ তুলে প্রশাসন কয়েকদিন আগে ভাঙার অভিযান শুরু করেছিল। তিনটি বুলডোজার নিয়ে কার্যালয়ের একাংশ ভেঙেও ফেলা হয়।
এরপরই এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হলে আদালত প্রথমে ৬ আগস্ট পর্যন্ত ভাঙার কাজে স্থগিতাদেশ দেয়। বুধবার সেই অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ আরও বাড়িয়ে ২১ আগস্ট পর্যন্ত বহাল রাখল আদালত। ফলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তত আপাতত কার্যালয়ের বাকি অংশে ভাঙার কাজ করা যাবে না।
২৪ অভিযুক্তকে জামিন দিল সিবিআই আদালত
২৫০ জন কর্মীকে শোকজ করা হয়েছে
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
GPS ট্র্যাকিং থেকে আগাম ভাড়া জানার সুবিধা
আত্মগোপন থেকেই হাইকোর্টে আবেদন টুলু মণ্ডলের
একইসময়ে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী
রাত ১০টা পর্যন্ত মিলবে বাস পরিষেবা
এসএসকেএমে চিকিৎসা করানোর নির্দেশ হাইকোর্টের
স্বাধীনতা দিবসের ট্যাবলোয় থাকছে একাধিক জনকল্যাণ প্রকল্প
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের