নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের বিধানসভার ইতিহাসে নজিরবিহীন সিদ্ধান্ত। এই প্রথম কোনও মার্শালকে দায়িত্বে গাফিলতি ও অসদাচরণের অভিযোগে সাসপেন্ড করা হল। বিধানসভার মার্শাল-সহ-সিকিউরিটি অফিসার দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে সচিবালয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
সম্প্রতি ১৮তম বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত হাই-প্রোফাইল ওরিয়েন্টেশন কর্মসূচিকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতিতে আয়োজিত ওই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিধায়কদের সঙ্গে আচরণ এবং দায়িত্ব পালনে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি দায়িত্ব পালনে চরম গাফিলতি, অসৌজন্য এবং শিষ্টাচারবিরোধী আচরণ করেছেন। বিষয়টি নিয়ে কয়েকজন বিধায়ক শাসক দলের মুখ্য সচেতকের কাছে লিখিত ও মৌখিকভাবে ক্ষোভ প্রকাশ করেন।
এরপর অভিযোগ খতিয়ে দেখে বিধানসভার সচিবালয় কড়া পদক্ষেপ নেয়। সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও শাস্তিমূলক বিধির ১০ নম্বর ধারা অনুযায়ী দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। একই সঙ্গে বিধির ৭(১)(এ) ধারা অনুসারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এই সিদ্ধান্তকে বিধানসভার প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
২১শে অগাস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
২৪ অভিযুক্তকে জামিন দিল সিবিআই আদালত
২৫০ জন কর্মীকে শোকজ করা হয়েছে
GPS ট্র্যাকিং থেকে আগাম ভাড়া জানার সুবিধা
আত্মগোপন থেকেই হাইকোর্টে আবেদন টুলু মণ্ডলের
একইসময়ে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী
রাত ১০টা পর্যন্ত মিলবে বাস পরিষেবা
এসএসকেএমে চিকিৎসা করানোর নির্দেশ হাইকোর্টের
স্বাধীনতা দিবসের ট্যাবলোয় থাকছে একাধিক জনকল্যাণ প্রকল্প
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের