নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ক্ষমতায় আসার পর থেকেই তোলাবাজি ও সিন্ডিকেট সংস্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়ে এসেছে বিজেপি। কিন্তু তিন মাসের মধ্যেই দলের একাংশের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ সামনে আসায় কড়া অবস্থান নিল রাজ্য নেতৃত্ব। তোলাবাজির অভিযোগে গত তিন মাসে ২৫০ জন দলীয় কর্মীকে শোকজ করা হয়েছে এবং ইতিমধ্যেই ২২ জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বুধবার শমীক ভট্টাচার্য জানান, তোলাবাজির অভিযোগকে কোনওভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তার বক্তব্য, অভিযোগের ভিত্তিতে গত তিন মাসে মোট ২৫০ জন দলীয় কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮০ জনের ব্যাখ্যা গ্রহণযোগ্য হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে। কয়েকজন এখনও কোনও জবাব দেননি। অন্যদিকে, ২২ জনের উত্তর সন্তোষজনক না হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে সাসপেন্ড বা বহিষ্কার করা হয়েছে।
রাজ্য সভাপতির দাবি, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে তোলাবাজি ও সিন্ডিকেটের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তা একদিনে মুছে ফেলা সম্ভব নয়। তবে সেই সংস্কৃতিকে নির্মূল করতেই বিজেপি সরকার এবং দল একযোগে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ বেআইনি কাজ করলে তাকে কোনওভাবেই রেয়াত করা হবে না। কয়েকদিন আগেই এক অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য স্বীকার করেছিলেন, এখনও কিছু জায়গায় তোলাবাজির বিচ্ছিন্ন অভিযোগ রয়েছে। তবে সেই প্রবণতা নির্মূল করাই দলের লক্ষ্য।
২৪ অভিযুক্তকে জামিন দিল সিবিআই আদালত
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
GPS ট্র্যাকিং থেকে আগাম ভাড়া জানার সুবিধা
আত্মগোপন থেকেই হাইকোর্টে আবেদন টুলু মণ্ডলের
একইসময়ে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী
রাত ১০টা পর্যন্ত মিলবে বাস পরিষেবা
এসএসকেএমে চিকিৎসা করানোর নির্দেশ হাইকোর্টের
স্বাধীনতা দিবসের ট্যাবলোয় থাকছে একাধিক জনকল্যাণ প্রকল্প
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের