6a730ab48fb39_image - 2026-08-05T030426.445
আগস্ট ০৫, ২০২৬ দুপুর ০৩:৩৫ IST

লালবাজার থানা থেকে দমকলের সদর দফতর , আচমকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রশাসনের কাজকর্মে গতি আনতে এবার মাঠে নেমে সরাসরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কোনও পূর্ব ঘোষণা ছাড়াই একের পর এক থানা, লালবাজার এবং দমকল সদর দফতরে পৌঁছে প্রস্তুতি, পরিষেবা ও আইনশৃঙ্খলার খোঁজ নেন তিনি। একই সময়ে কলকাতা মেডিক্যাল কলেজে আচমকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও।

বুধবার পূর্ত দফতরের বৈঠক শেষ করেই আচমকা প্রশাসনিক পরিদর্শনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি বন্দর এলাকার ওয়াটগঞ্জ ও একবালপুর থানায় যান। সেখানে থানার দৈনন্দিন কাজকর্ম, রেজিস্টার এবং পরিকাঠামো খতিয়ে দেখেন। বিশেষ করে প্রতিটি থানায় মহিলাদের জন্য হেল্পডেস্ক চালুর নির্দেশ কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এই সময় উপস্থিত ছিলেন ডিসি পোর্ট-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।

এরপর মুখ্যমন্ত্রী যান রাজ্য পুলিশের সদর দফতর লালবাজারে। সেখানে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের সঙ্গে বৈঠক করে শহরের আইনশৃঙ্খলা, পুলিশি তৎপরতা এবং পরিষেবার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। লালবাজার থেকে তিনি সোজা পৌঁছে যান দমকলের সদর দফতরে। সেখানে জরুরি পরিস্থিতিতে দমকল বাহিনীর প্রস্তুতি, দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা এবং বিভিন্ন অপারেশনাল ব্যবস্থা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

এই গোটা পরিদর্শন ছিল সম্পূর্ণ আকস্মিক। আগে থেকে কোনও সূচি বা আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন। হাসপাতালের পরিষেবা ও প্রশাসনিক ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি অতীতের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়েও তিনি সরব হন।

আরও পড়ুন

নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ, পার্থ চট্টোপাধ্যায়-সহ সকল অভিযুক্তের জামিন মঞ্জুর
আগস্ট ০৫, ২০২৬

২৪ অভিযুক্তকে জামিন দিল সিবিআই আদালত

তোলাবাজিতে জিরো টলারেন্স , দল থেকে বহিস্কার ২২ জন বিজেপি কর্মী
আগস্ট ০৫, ২০২৬

২৫০ জন কর্মীকে শোকজ করা হয়েছে

তৃণমূলের প্রতি নরম মনোভাব , বিধানসভা থেকে সাসপেন্ড মার্শাল
আগস্ট ০৫, ২০২৬

বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

অ্যাপে এক ক্লিকেই মিলবে অ্যাম্বুল্যান্স ! রাজ্যে শুরু হচ্ছে নতুন ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা
আগস্ট ০৫, ২০২৬

GPS ট্র্যাকিং থেকে আগাম ভাড়া জানার সুবিধা

অন্তরাল থেকেই আইনি লড়াই , হাইকোর্টে রক্ষাকবচের আর্জি টুলু মণ্ডলের
আগস্ট ০৫, ২০২৬

আত্মগোপন থেকেই হাইকোর্টে আবেদন টুলু মণ্ডলের

শুরু হয়েছে কলকাতার রাতের বাস পরিষেবা, ১০টি রুটে রাত ১০টা পর্যন্ত মিলছে বাস
আগস্ট ০৫, ২০২৬

রাত ১০টা পর্যন্ত মিলবে বাস পরিষেবা

ফের হাইকোর্টে ধাক্কা অভিষেকের , চোখের চিকিৎসায় বিদেশযাত্রার অনুমতি পেল না যুবরাজ
আগস্ট ০৫, ২০২৬

এসএসকেএমে চিকিৎসা করানোর নির্দেশ হাইকোর্টের

শ্যামাপ্রসাদ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার , এবারের স্বাধীনতা দিবসের ট্যাবলোয় থাকছে একাধিক চমক
আগস্ট ০৫, ২০২৬

স্বাধীনতা দিবসের ট্যাবলোয় থাকছে একাধিক জনকল্যাণ প্রকল্প

পুজোর আগেই সরকারি কর্মীদের বড় উপহার , ৩৮% ডিএ ঘোষণা রাজ্যের
আগস্ট ০৪, ২০২৬

সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য

আসমান থেকে আকাশে, রংধনু থেকে রামধনু ,পাঠ্যক্রমে বড় বদলের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
আগস্ট ০৪, ২০২৬

তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর

বইয়ের রয়্যালটিও পাইনি , আর্থিক চাপের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা মমতার
আগস্ট ০৪, ২০২৬

ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার

শুভেন্দুর সঙ্গে দেখা করতে চাই , টালা ব্রিজে ল্যাম্পপোস্টের মাথায় দাঁড়িয়ে আজব দাবি যুবকের
আগস্ট ০৪, ২০২৬

প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে

সুমিত রায়কে ঘিরে সিআইডির জাল, নিউ আলিপুরের বাড়িতে হাজির তদন্তকারী দল
আগস্ট ০৪, ২০২৬

নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি

ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলেছে বিজেপি , নেতাজি প্রসঙ্গে তোপ মমতার
আগস্ট ০৪, ২০২৬

নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী

দেশ আগে রাজনীতি পরে , NCPI বৈঠক নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
আগস্ট ০৪, ২০২৬

NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের