নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদনেও মিলল না স্বস্তি। হাইকোর্টে ফের বড় ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে চিকিৎসার অনুমতি না দিয়ে এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিল আদালত। একইসঙ্গে বিদেশযাত্রার প্রয়োজনীয়তার পর্যাপ্ত কারণ না পাওয়ার কথা জানিয়ে আবেদনও খারিজ করে দেয় হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে অভিষেকের আইনজীবী জানান, তার মক্কেল চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে বিদেশেই চিকিৎসা করাতে চান এবং এসএসকেএম হাসপাতালে যেতে রাজি নন। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, চিকিৎসা কোথায় হবে, সেই সিদ্ধান্ত আদালতের নয়। আদালতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদনকারীর যথাযথ চিকিৎসা নিশ্চিত হওয়া। বিচারপতি নির্দেশ দেন, বৃহস্পতিবার অভিষেককে এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
সেখানে বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে এবং সেই বোর্ড শুক্রবার হাইকোর্টে রিপোর্ট জমা দেবে। আদালত আরও পর্যবেক্ষণ করে জানায়, বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তার পক্ষে পর্যাপ্ত ভিত্তি এখনও সামনে আসেনি। শুনানির সময় আদালতের নজরে আসে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। হেয়ার স্ট্রিট থানার একটি মামলায় অন্য বেঞ্চে শুনানি চলছে এবং আরও একটি FIR সংক্রান্ত মামলাও তালিকাভুক্ত রয়েছে। এই পরিস্থিতিতে আদালত মনে করে, বিদেশযাত্রার অনুমতি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সেই কারণেই বিদেশে যাওয়ার আবেদন খারিজ করে দেওয়া হয়।
স্বাধীনতা দিবসের ট্যাবলোয় থাকছে একাধিক জনকল্যাণ প্রকল্প
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের