নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ঘিরে তদন্তে নতুন মোড়। শালবনি জমি দুর্নীতি এবং ডেবরার চাকরি দুর্নীতি পশ্চিম মেদিনীপুরের এই দুই মামলার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। তদন্তভার নেওয়ার পরই নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে পৌঁছায় সিআইডির প্রতিনিধি দল। যা মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।
মঙ্গলবার শালবনি ও ডেবরা থানায় দায়ের হওয়া দুই পৃথক মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে সিআইডি। তদন্তভার হাতে নিয়েই সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছান তদন্তকারীরা। মামলার নথি, তথ্যপ্রমাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে জানা যায়। সুমিত রায়ের বিরুদ্ধে শালবনি থানায় সরকারি জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি ডেবরা থানায় চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগও দায়ের হয়েছে।
সম্প্রতি কলকাতা হাইকোর্টে শালবনির জমি দুর্নীতি মামলায় আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায় তার। তবে ডেবরার চাকরি দুর্নীতি মামলায় আদালত তাকে আগাম জামিন মঞ্জুর করেছে। দুই মামলার তদন্তভার সিআইডির হাতে যাওয়ায় তদন্তে গতি আসবে বলেই মনে করা হচ্ছে। আর্থিক লেনদেন, নথিপত্র এবং অভিযোগের সঙ্গে যুক্ত সম্ভাব্য অন্যান্য ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখবেন তদন্তকারীরা।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের