নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর সেই দিনেই পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা। এই পরীক্ষা পিছোনোর জন্য একাধিক বার ছাত্র পরিষদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আর এবার পরীক্ষা পিছোনোর আর্জি জানালেন একাধিক কলেজ অধ্যক্ষ।
সূত্রের খবর , প্রতি বছরের ন্যায় এই বছরেও ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ দিবস পালিত হতে চলেছে। আর এই দিনটিকে ঘিরে শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন কলেজের ছাত্রদের নিয়ে একাধিক কর্মসূচি পালন করা হয়। কিন্তু এই বছর ২৮ আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারের পরীক্ষা পড়েছে। শুরু থেকেই এই দিনের পরীক্ষা পিছোনোর জন্য ছাত্র পরিষদের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। তবে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত দে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি কোনো সরকারি ছুটি নয় অর্থাৎ পরীক্ষার দিনক্ষণ কোনো ভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।
এই বিষয়ে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়ে তাকে চিঠি লিখেছেন একাধিক কলেজের অধ্যক্ষ। তাদের আবেদন, এই দিন বিভিন্ন কর্মসূচি থাকায় পরীক্ষা হলে সমস্যা হতে পারে। তাই এই পরীক্ষা যেন পিছানো হয়। অধ্যক্ষদের সংগঠন এই একই চিঠি উচ্চশিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও পাঠিয়েছেন।
তবুও পরীক্ষার তারিখে অনড় থাকেন ভারপ্রাপ্ত উপাচার্য। তিনি জানান, প্রায় ৩০ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িত এই পরীক্ষার সঙ্গে। তাই পরীক্ষা পিছনো সম্ভব নয়। নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনার স্বার্থে ইতিমধ্যেই কলকাতা ও রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ করছে।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের